নীল বণিক
পশ্চিম মেদিনীপুরের এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে প্রাক্তন আইপিএস আধিকারিক ভারতী ঘোষের ঘনিষ্ঠ ছয় পুলিশ আধিকারিকের বাড়িতে হানা দিল সিআইডি। ভোররাত থেকে তল্লাশি শুরু করে সিআইডির একটি বিশেষ তদন্তকারী দল। আর্থিক অনিয়মের অভিযোগে তল্লাশি চলে। তল্লাশির পর গ্রেফতার করা হয়েছে বেলদা থানার ওসি প্রদীপ রথকে। এই পুলিশকর্মীরা ভারতী ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত। অভিযোগ, ভারতী ঘোষ এসপি থাকাকালীন ঘাটাল, দাসপুর এলাকায় সরকারিভাবে রেইড করে লক্ষাধিক টাকা ও বেশ কয়েক কেজি সোনা উদ্ধার করা হয়েছিল। সেই সব জিনিস সরকারের কাছে জমা না দিয়ে তা ভাগাভাগি করে নিয়েছিলেন তৎকালীন এসপি ভারতী ঘোষ ও কয়েকজন পুলিশকর্মী। এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে সিআইডি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news