Breaking News
Home / TRENDING / রোগী মৃত্যুতে ধুন্ধুমার, ভাঙচুর হাসপাতালে, গাফিলতির অভিযোগ

রোগী মৃত্যুতে ধুন্ধুমার, ভাঙচুর হাসপাতালে, গাফিলতির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা:

ফের রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল পিয়ারলেস হাসপাতালে। রোগীর পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হয়। উল্টো দিকে হাসপাতালে চলে ব্যপক ভাঙচুর। হাসপাতালের অভিযোগ রোগীর পরিবার হাসপাতাল কর্মচারী ও চিকিৎসকদের উপর চড়াও হয়।

৮২ বছরের বৃদ্ধা রাধারানি দেবনাথকে গতকাল জ্বর অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। আজ সকাল সাড়ে আটটা নাগাদ হাসপাতালের তরফে রোগীর আত্মীয়দের জানানো হয় যে প্রেসমেকার বসাতে হবে। সেই ব্যবস্থা করতে পরিবারের লোকেরা হাসপাতালে এলে জানতে পারেন তাঁদের রোগীর মৃত্যু হয়েছে। এরপরেই রোগীর পরিবারের লোকেরা চড়াও হন হাসপাতাল কর্তৃপক্ষের উপরে, ব্যাপক ভাঙাচুর চলে বলে অভিযোগ।

এমনকী কর্তব্যরত চিকিৎসকের উপরেও চড়াও হন রোগীর বাড়ির আত্মীয়রা, এমনই অভিযোগ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনার পর হাসপাতালের তরফে পঞ্চসায়র থানায় অভিযোগও দায়ের করা হয়। পুলিশ ভাঙচুর চালানোর অভিযোগে ৩জনকে আটক করে। উল্টো দিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মৃত রোগীর পরিবার। তাঁরা জানান, হাসপাতাল মৃত রাধারানি দেবনাথের দেহ আটকে রাখে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *