ওয়েব ডেস্ক:
সিবিআই বনাম কলকাতা পুলিশ কাণ্ডে ধরনা বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে এরাজ্যের মুখ্যমন্ত্রীসহ অন্যরাও ধরনা আন্দোলনে মেতে উঠেছেন। কিন্তু মমতার ধরনাকে এবার পালটা দিল চিটফান্ড কাণ্ডে ক্ষতিগ্রস্তরা।
যন্তর মন্তরের কাছে মমতার বিরুদ্ধে ধরনায় বসল চিটফান্ড কাণ্ডে ক্ষতিগ্রস্তরা৷ এরা সকলেই পশ্চিমবঙ্গের মানুষ। বৃহস্পতিবার যন্তর মন্তরের সামনে ধরনায় বসে তাঁরা বলেন, ‘তৃণমূল সবথেকে বড় চিটফান্ড’। বুধবারের মোদী বিরোধী ধরনামঞ্চের প্রায় ঢিল ছোঁড়া দূরত্বে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধেই ধরনায় বসল চিটফান্ড কাণ্ডে সর্বস্ব খোয়ানো মানুষগুলো৷
জানা গিয়েছে, সারাদিন তাঁরা এখানেই থাকবেন। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে তাঁদের অভিযোগ জানাবেন৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news