নিজস্ব সংবাদদাতা :
রাজ্যে পঞ্চায়েত ভোটের আবহের মধ্যেই আবার নড়েচড়ে বসছে সিবিআই। আবার মাথা চাড়া দিচ্ছে সারধা সহ সাতটি চিটফান্ড কাণ্ডের তদন্ত। দিল্লি সূত্রের খবর চলতি মাসেই সারধা ও রোজভ্যালির তদন্ত নিয়ে জোরদার নাড়াচাড়া দিতে চলেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। রোজভ্যালি কাণ্ডে বর্তমানে জামিনে মুক্ত তৃণমূল সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়। সিবিআই হেফাজতে থাকার সময় শারীরিক অসুস্থতার জন্য জেল হাসাপাতালে ভর্তি হয়েছিলেন। ভূবনেশ্বরের ঝাড়পুরা জেল হাসপাতালের রিপোর্ট হাতে পাবার জন্য তদবির করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কিন্তু ওড়িশার সেই জেল হাসপাতাল কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে রিপোর্ট তুলে দেয়নি বলে সুপ্রীম কোর্টে অভিযোগ করে সিবিআই। সুদীপ বন্দোপাধ্যায়ের মেডিকেল রিপোর্ট সুপ্রীম কোর্টের তত্বাবধানে পাবার জন্য ২৫শে এপিল দেশের সর্বোচ্চ আদালতে মামলা করেছে সিবিআই। মেডিকেল রিপোর্ট হাতে আসার পরেই সুদীপ বন্দোপাধ্যায়ের জামিনের তীব্র বিরোধিতা করে সুপ্রীম কোর্টে আইনি লড়াইয়ে নামবে সিবিআই। চিটফান্ড তদন্ত শেষ করবার জন্য প্রধানমন্ত্রীর দফতর থেকেও চাপ আছে সিবিআইয়ের উপর। কেন্দ্রীয় গোয়েন্দারা প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশের পর তদন্ত শেষ করতে মরিয়া হয়ে উঠেছে। পিএমওর নির্দেশে জামিন পাওয়া অন্যান্য অভিযুক্তদের গতিবিধির ওপরেও নজর রাখছে তারা। জামিন পাওয়া অভিযুক্তদের প্রত্যেকটি পদক্ষেপ এখন সিবিআইয়ের স্ক্যানারে রয়েছে বলে খবর। এ সবের জন্য সারধা- রোজভ্যালি তদন্তে বাড়তি অফিসার নিয়োগ করছে সিজিও ভবন। কয়েকদিনের মধ্যেই সিজিও ভবনে কেন্দ্রীয় গোয়েন্দারা নিজেদের মধ্যে বৈঠক করবেন। সেখানেই ঠিক হবে চিটফান্ড মামলার তদন্তের অভিমুখ। তারপরেই দেশ জুড়ে শুরু হবে চিটফান্ড দুটির তদন্ত।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news