Breaking News
Home / TRENDING / আদালতে আবার ধাক্কা শাসকের, ১৪ তারিখ ভোট নিয়ে সংশয়

আদালতে আবার ধাক্কা শাসকের, ১৪ তারিখ ভোট নিয়ে সংশয়

নীল বণিক :

১৪ তারিখ পঞ্চায়েত ভোট হবে তো!
মঙ্গলবার আদালতের রায়ের পর আবার সামনে এল এই প্রশ্ন। ই-মনোনয়ন নিয়ে বামেদের আর্জি মেনে নিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার কমিশনকে জানিয়ে দ ই-মনোনয়ন বৈধ। অনলাইনে যারা মনোনয়ন দাখিল করেছে তাদের প্রত্যকের মনোনয়ন নিতে হবে কমিশনকে। বিচারপতি আরও জানান, কমিশন ই- মনোনয়ন জমা নিলে এত অভিযোগ উঠত না। তাতে পঞ্চায়েত ভোটে সবরকম ঝামেলা এড়ান যেত বলে কমিশানকে তোপ দাগেন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার। তার সঙ্গে তিনি বলেন, মনোনয়ন জমা করতে না পারলে তা গণতন্ত্রের লজ্জা। তাই ই- মনোনয়নকে কমিশনের স্বীকৃতি দিতে হবে।
বিজেপি নেতা মুকুল রায় এদিন জানিয়েছেন, তাঁরা এই বিষয়ে বামেদের সঙ্গে আদালতে না গেলেও, তাঁদের কমপক্ষে ১০০০ প্রার্থী ই-মনোনয়ন জমা দিয়েছেন। মুকুল বলেন, তাঁরা বিভিন্ন সভায় প্রার্থীদের বলেওছেন যে, যেখানে মনোনয়ন জমা দেওয়া সম্ভব হচ্ছে না, সেখানে ই-মনোনয়ন জমা দিতে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *