চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
দলীয় শীর্ষ নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেভাবে আক্রমণ করছেন না। সম্প্রতি রাহুল গাঁধী এবং তাঁর বোন প্রিয়াঙ্কা গাঁধী বঢ়রা (Priyanka Gandhi Vadra) যৌথভাবে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বেশিরভাগ সদস্যকে সমালোচনা করে এমনটাই বলেছেন। কার্যত বুঝিয়ে দেওয়া হল যেভাবে রাহুল গাঁধী সম্প্রতি যেভাবে ব্যক্তিগত আক্রমণ চালিয়েছেন দেশের প্রধানমন্ত্রীকে, সেই ভাষাই ব্যবহার করতে হবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। এক্ষেত্রে অনেক প্রবীণ কংগ্রেস নেতাই সন্দেহ করেছেন যে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে এই পর্বটি লিখিত ছিল এবং ভাইবোন মারফত তাদের পরামর্শদাতারা ঘটনাটি মঞ্চস্থ করেছিলেন। তাঁরা আরও সন্দেহ প্রকাশ করছেন যে ‘টিম রাহুল’-এর কিছু সদস্য ভাই-বোনের পছন্দ মাফিক ভার্চুয়াল ওয়ার্কিং কমিটির সভায় বক্তব্য রাখতে বেছে নেওয়া হয়েছিল। রাহুল প্রিয়াঙ্কার ঘনিষ্ঠদের লেখা স্ক্রিপ্টটি মঞ্চস্থ করে বুঝিয়ে দেওয়া হয়েছে, যেভাবে টিম রাহুল সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি যেভাবে খড়গহস্ত হয়েছেন, ঠিক সেই ভাষাতেই আক্রমণ করতে হবে তাঁকে।
টিম রাহুলের পক্ষে এই সভায় বক্তৃতা করেন কংগ্রেসের (Congress) সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল, অসমের কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব, রাজীব শতাব প্রমুখ। এক প্রবীণ কংগ্রেস নেতা বলেন, “বৈঠকে আমি স্পষ্টরূপে সোনিয়াজীকে সুস্মিতাকে প্ররোচিত করতে দেখেছি। আমি স্পষ্টভাবে লক্ষ্য করেছিলাম যে, নাটকটি কার্যকর হওয়ার সময় রণদীপ সিং সুরজেওয়ালা কীভাবে ভান করার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন।” এই কংগ্রেস নেতা বোঝাতে চেয়েছেন, গাঁধী পরিবারকে খুশি করতে যেনতেন প্রকারেণ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে হবে বলেই বুঝেছেন রাহুল ঘনিষ্ঠরা।
আরো এক প্রবীন কংগ্রেস নেতার কথায়, টিম রাহুল চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাহুল গাঁধীকে দ্রুত সভাপতি পদ ফিরিয়ে আনার। কারণ, তারা চাইছেন রাহুল গাঁধীকে (Rahul Gandhi) ফিরিয়ে এনে আবারও নিজের মতো করে কংগ্রেসের অন্দরমহলে ঘুটি সাজাতে। যদিও সোনিয়া গাঁধীর (Sonia Gandhi) সভাপতিত্বে যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার অধিকারী রাহুলই। তাই সভাপতিত্বের হাতবদল না হলেও, ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুল ঘনিষ্ঠ বুঝিয়ে দিয়েছেন প্রাক্তন সভাপতির মতামত মেনে চলতে পারলে দলে ভালো জায়গা পাওয়া অসম্ভব হয়ে দাঁড়াবে প্রবীণ নেতাদের পক্ষে। তা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে সবরকম পদ্ধতি অবলম্বন করতে হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news