Breaking News
Home / TRENDING / হয়রানির মামলায় জাকারবার্গকে তলব করল ভোপালের আদালত

হয়রানির মামলায় জাকারবার্গকে তলব করল ভোপালের আদালত

নিজস্ব সংবাদদাতা
মার্ক জাকারবার্গের আইনি ফাঁড়া যেন কাটতেই চাইছে না। এবার অযথা হয়রানি করার অভিযোগে ফেসবুক অধিকর্তাকে তলব করল ভোপালের একটি আদালত। জানা গিয়েছে স্বপ্নিল রাই নামের এক ব্যক্তি দ ট্রেডবুক.অর্গ নামের একটি সংস্থা চালান। ২০১৬ সালে তিনি ফেসবুকের পেড অ্যাড পরিষেবার মাধ্যমে নিজের সংস্থার বিজ্ঞাপন দেন। কিন্তু তিনদিন পরেই তা বন্ধ করে দেয় ফেসবুক । উপরন্তু দ ট্রেডবুক.অর্গ থেকে’বুক’ শব্দটি সরিয়ে ফেলার জন্য স্বপ্নিলকে আইনি নোটিস পাঠায় ফেসবুক । স্বপ্নিলের আইনজীবীর কথায় এরফলে হয়রানি ও মানসিক চাপের মধ্যে পড়তে হয় স্বপ্নিলকে। এরপরই আদালতের দ্বারস্থ হন তিনি। আদালতের অ্যাডিশনাল সেশনস জজ জাকারবার্গকে ২০ জুন আদালতে হাজিরা দিতে বলেন।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *