Breaking News
Home / TRENDING / আমেরিকা থেকে করোনা প্রতিষেধকের তথ্য চুরি করছে চিন, অভিযোগ মার্কিন যুক্তরাষ্টের

আমেরিকা থেকে করোনা প্রতিষেধকের তথ্য চুরি করছে চিন, অভিযোগ মার্কিন যুক্তরাষ্টের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

গোপনে করোনা ভাইরাসের (Coronavirus) ভ্যাকসিনের তথ্য চুরি করার চেষ্টা করছে চিন। তাও আবার আমেরিকার কাছ থেকে। এর জন্যই হ্যাক করার চেষ্টা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। চিনা হ্যাকারদের সম্পর্কে রীতিমত সতর্কতা জারি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই (FBI) এবং ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। তবে এই হ্যাকাররা সাধারণ হ্যাকার নয় কিন্তু। হোয়াইট হাউসের দাবি চিন সরকারই পরিকল্পনা মাফিক তথ্য চুরির চেষ্টা করছে।

চিনের (China) বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য করোনার চিকিৎসা পদ্ধতি এবং ভ্যাকসিন তৈরি নিয়ে চিনে জোরদার গবেষণা চলছে। শুধু তাই নয় এই বিষয়ে তাঁরা বাকিদের চেয়ে এগিয়ে আছি। ঝাওয়ের ক্ষোভ কোনও প্রমাণ ছাড়াই আমেরিকা তাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে। যেমন সব বিষয়েই এতদিন তাঁরা করে এসেছে। তবে এই প্রথম নয়। এর আগে ইরান, উত্তর কোরিয়া, রাশিয়ার বিরুদ্ধে হ্যাকিং-এর অভিযোগ তুলেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানকার গোয়েন্দা অফিসারদের দাবি, ওই সব দেশের সরকার হ্যাকারদের নিয়োগ করেছে। কীভাবে আমেরিকা রোগীদের চিকিৎসা করছে, কীভাবেই বা কোন কোন ওষুধের সমন্বয়ে রোগী ভাল হচ্ছেন সবই নাকি জানার চেষ্টা করেছিল এই দেশগুলি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *