Breaking News
Home / TRENDING / করোনাকালে বুদ্ধিনাশ! ভারতের সীমা লঙ্ঘন করে তাড়া খেল চিনের চপার

করোনাকালে বুদ্ধিনাশ! ভারতের সীমা লঙ্ঘন করে তাড়া খেল চিনের চপার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা আতঙ্কের মধ্যেই একদিকে চিন (China) অন্যদিকে পাকিস্তান স্বরূপ ধরছে নিজেদের। গত মঙ্গলবার লাদাখে এলওসির-র একেবারে কাছে এসে পড়ে চিনের ২টি চপার। এক সময় ভারতের আকাশসীমাও লঙ্ঘন করে সেগুলি।তখনই ভারতীয় বায়ুসেনার বিমান দ্রুত চলে যায় ঘটনাস্থলে। । সে সময় চিনের কপ্টারগুলি এত কাছে কাছে এসে পড়ে যে সেগুলির উপস্থিতি জানতে পেরে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায় ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) সুখোই যুদ্ধবিমান।

এরপর ফের শনিবার। এদিন উত্তর-পূর্ব সীমান্তে উত্তেজনা সৃষ্টি করে চিন। ফলত উত্তর সিকিমের নাকুলা সেক্টরে ভারত এবং চিনের সেনার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সেনা সূত্রে খবর, নাকুলা সেক্টরে একেবারে সীমান্ত চুক্তি লঙ্ঘন করে এগোচ্ছিল চিন। ওই বিষয়টি নজরে আসার পরই রুখে ওঠে ভারতীয় সেনা। হাতাহাতি হয় দুই দেশের সেনা জওয়ানদের মধ্যে। তাতে দু’পক্ষেরই বেশ কয়েক জন জওয়ান আহত হন। এর পর ব্যাপারটা সাময়িক মিটলেও ওই সময়েই লাদাখে চিনের কপ্টারগুলি উড়ছিল বলে সরকারি সূত্রের খবর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *