চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
গন্ডগোলটা শুরু হয়েছে এক চিনা পিপলস লিবেরেশন আর্মির (China Peoples Liberation Army) মেজরকে নিয়েই।একে তো তিনি ঢুকে এসেছিলেন মুথুগ্যাং-এ।সেখানে ঢুকেই তিনি চিৎকার করতে শুরু করেন সিকিম ভারতের অংশ নয়, ভারতীয়রা এখান থেকে চলে যাও। এটা শুনে ধৈর্য্য রাখতে পারেন নি ভারতীয় সেনার এক মেজর। সপাটে এক ঘুঁষি মেরেছিলেন চিনা মেজরের মুখে। বলেন সাহস হল কী করে একথা বলার যে সিকিম ভারতের অংশ নয়। ঘুষির সঙ্গে সঙ্গে ওই চিনা ভদ্রলোক অজ্ঞান হয়ে যান।
ভারতীয় সেনার (Indian Military) এই লেফটেনান্ট বড় হয়েছেন সেনাপরিবারেই। ছোটবেলা থেকে সাহস আর শৌর্যে মানুষ। সহকর্মীরা বলছেন তাঁর পক্ষে এই জিনিস মানা সম্ভব ছিল না। কিন্তু এরপর পরই শুরু হয় বড় ঝামেলা। কলকাতা আর সুখনা থেকে উচ্চপদস্থ আধিকারিরা ঘটনাস্থলে আসার চেষ্টা করেন। কিন্ত আবহাওয়ার কারণে পৌঁছতে পারেন নি। রাজনৈতিক এবং ভবিষ্যতের কূটনৈতিক গন্ডগোলের সম্ভাবনায় এখন বিপর্যস্ত ভারতীয় সেনাকর্মীটি। কিন্তু তাঁকে নিয়ে গর্বিত তাঁর সহকর্মীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news