চ্যানেল হিন্দুস্থান ঢাকা ব্যুরো :
করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের জেরে অনেকটা ম্লান এবছরের আওয়ামী লীগের (Awami League) ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অনুষ্ঠান। যথারীতি স্বাস্থ্যবিধি মেনেই মুখে মাস্ক আর শারীরিক দূরত্ব বজায় রেখে বাংলাদেশের রাজধানী ঢাকায় ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার এই সময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পরবর্তীতে পর্যায়ক্রমে যুবলীগ, ছাত্রলীগসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা জাতির জনকের স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, অসাম্প্রদায়িক শক্তি ও উন্নয়নকে বাধাগ্রস্তকারীদের মোকাবিলা আওয়ামী লীগের বড় চ্যালেঞ্জ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news