চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
নিজেদের দেশের বিপর্যয় কাটতেই স্বমূর্তি ধারণ করল চিন।সারা পৃথিবী যখন চিন থেকে ছড়িয়ে পড়া করোনায় আক্রান্ত, বিধ্বস্ত তখন নিজেদের দেশে করোনা জয়ের আনন্দে ফের বাজারে বাদুড় খরগোশ আর ইঁদুর বিক্রি শুরু করে দিল সেখানকার মানুষ।প্রসঙ্গত চিনের এই জীবন্ত পশু খাওয়ার চল থেকেই করোনার প্রকোপ বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয় যে ওয়েট মার্কেট খুলে দেওয়া হল সাড়ম্বরে চিনের পেশেন্ট জিরো অর্থাৎ করোনার প্রথম রোগী এই বাজারেরই পশু বিক্রেতা ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শনিবার প্রচণ্ড নোংরা এই মাংসের বাজারের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল মৃত পশুর অঙ্গ-প্রতঙ্গ। বাড়িগুলির ছাদ ভেসে যাচ্ছিল পশুর রক্তে। কিন্তু তার কোনও ছবি ই তোলা যায় নি। কারণ এই ছবি যাতে বাইরে প্রকাশ না পায় সেই জন্য বাজারে প্রচুর পুলিশ মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন।
সারা বিশ্বে ৩ কোটি মানুষ আক্রান্ত এই রকমই জীবন্ত পশুপাখির বাজার উহান থেকে ছড়িয়ে পড়া এই রোগে। ইতালিতে মৃত্যু মিছিল অব্যাহত। আক্রান্ত আমেরিকা, ইংলন্ড স্পেন ভারত সহ অসংখ্য দেশ। অথচ তাতে ভ্রূক্ষেপ নেই চিনের। তাঁদের দেশ থেকে আপাতত বিদায় নিয়েছে করোনা তারই উৎসব পালনে মাতোয়ারা তাঁরা। শনিবার গুইলিনের বাজারে ঢালাও বিক্রি হয়েছে কুকুর বেড়াল। এত মৃত্যু এত হাহাকারের পরও যদি ভ্রূক্ষেপ না হয় তাহলে কোনওদিনই কি হবে ? এই প্রশ্নের উত্তর খোঁজা বৃথা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news