চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
লকডাউনে শহরের অবস্থা দেখতে এবার পথে নামলেন খোদ কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা (Anuj Sharma)। মঙ্গলবার তিনি দক্ষিণ কলকাতার জনবহুল জায়গা গড়িয়াহাট মোড়, হাজড়া মোড়ে আসেন। সেখানকার কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে প্রথম কথা বলেন কলকাতার পুলিশ (Kolkata Police) কমিশনার। তারপর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে বলেন মানুষ লকডাউন সম্পর্কে সচেতন হচ্ছেন। সাধারন মানুষ সরকারের ডাকা সাড়া দিয়েছেন বলে জানান তিনি।
তবে এখনও কিছু মানুষ যে লকডাউন ভাঙছেন তা একপ্রকার তার কথা থেকেও স্পষ্ট। সে ব্যাপারে অনুজ শর্মা বলেন, “পুলিশ সবাইকে বোঝাবার চেষ্টা করছে। বুঝিয়েই মানুষকে লকডাউন সফল করার চেষ্টা করা হচ্ছে।” পরে পার্কসার্কাস সেভেন পয়েন্টেও যান তিনি। সেখানে পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি, এলাকাও ঘুরে দেখেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news