Breaking News
Home / TRENDING / ৪৬ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার দিলীপের ছায়াসঙ্গী বাবান ঘোষ

৪৬ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার দিলীপের ছায়াসঙ্গী বাবান ঘোষ

প্রসেনজিৎ ধর:

ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার দিলীপ ঘোষের ছায়াসঙ্গী তথা বিজেপির জনতা মজদুর ট্রেড ইউনিয়নের রাজ্যে সভাপতি বাবান ঘোষ। প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে রেলওয়ে বোর্ডের কমিটির সদস্য করে দেওয়ার নাম করে দফায় দফায় ৪৬ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে বাবান ঘোষের বিরুদ্ধে।

প্রসঙ্গত, দক্ষিণ কলকাতার দাপুটে যুব নেতার বিরুদ্ধে সরশুনা থানায় ঘুষ নেওয়ার অভিযোগ দায়ের করেন সন্তু গঙ্গোপাধ্যায় নামে এক ব্যবসায়ী। ওই অভিযোগের ভিত্তিতে গতকাল গভীর রাতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ হানা দেয় বাবান ঘোষের বেহালার শকুন্তলা পার্কের বাড়িতে। সেখান থেকে থানায় নিয়ে এসে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার পর বাবান ঘোষ ভেঙে পড়েন বলে জানা গিয়েছে। তিনি টাকা নেওয়ার কথা স্বীকার করেন বলে দাবি পুলিশের। এরপর আজ সকাল দশটার পর পুলিশের তরফে জানানো হয় যে বিজেপি নেতা বাবান ঘোষকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, রাজ্যের বিজেপি ব্রিগেডের মতে বাবান ঘোষ সাধারণ বিজেপি নেতা নন, তাঁর মাথার উপরে হাত রয়েছে পদ্ম শিবিরের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। সেই সূত্রে টলিউডে গেরুয়া শিবিরের একটি সংগঠন গড়ে তুলেছেন তিনি। পুলিশ সূত্রে খবর, বাবান ঘোষের পাশপাশি আরও বেশ কয়েকজন বিজেপি নেতার নাম রয়েছে ঘুষ নেওয়ার এই অভিযোগে।

তবে পুলিশ যাই দাবি করুক, প্রকাশ্যে বাবান যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, বিরোধী দল করি বলে আমাকে ফাঁসানো হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *