Breaking News
Home / TRENDING / চিনা সংস্থার প্রায় ৫০০ কোটি টাকার বরাত বাতিল করল রেল

চিনা সংস্থার প্রায় ৫০০ কোটি টাকার বরাত বাতিল করল রেল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে পিপলস লিবারেশন আর্মির রক্তক্ষয়ী সংঘর্ষের জল অনেক দূর গড়াবে তা আগেই বোঝা গিয়েছিল। সংঘর্ষের পর থেকে সেনাবাহিনী পর্যায়ে বেশকিছু বৈঠকের পরেও পরিস্থিতি স্বাভাবিক করা যায়নি। এদিকে দেশজুড়ে চিনা পণ্য বয়কট ও আত্মনির্ভর ভারত গড়ার শ্লোগান ক্রমেই জোরালো হচ্ছে। এমন পরিস্থিতিতে চিনকে ‘ভাতে মারা’র নীল নকশা তৈরি করতে শুরু করল কেন্দ্র সরকার। বুধবার রাতেই সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) ফোর-জি ইন্টারনেট পরিষেবা উন্নয়নে চিনা প্রযুক্তির ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। তারপরেই আরও এক প্রকল্পের চিনা সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করল কেন্দ্রীয় সরকার। চিনা সংস্থার কাছ থেকে প্রায় পাঁচশো কোটি টাকার বরাত কেড়ে নেওয়া হল।

ভারতের ৪১৭ কিলোমিটার ফ্রেইট করিডোর বা মালগাড়ির লাইন তৈরির বরাত পেয়েছিল বেজিং ন্যাশনাল রেলওয়ে রিসার্চ এন্ড ডিজাইন সংস্থা বা (Dedicated Freight Corridor Corporation of India) (ডিএফসিসিআইএল)। ২০১৬ সালের ৪৭১ কোটি টাকার বরাত দেওয়া হয়েছিল। কিন্তু গত চার বছরে মাত্র ২০ শতাংশ কাজ হয়েছে। কাজের শ্লথগতির জন্য এই বরাত বাতিল করা হল বলে রেলের তরফে জানানো হয়েছে। এদিকে লাদাখে ভারতের পিঠে ছুরিকাঘাত করেছে চিন। তাই সেনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ‘ড্রাগন’কে জবাব দিতে তৈরি দেশের বণিকরাও।

অর্থনীতির ময়দানে বেজিংকে অর্থনৈতিক ভাবে ধাক্কা দিতে এবার তিন হাজার চিনা পণ্য বয়কট করার ডাক দিয়েছে ‘The Confederation of All India Traders’ (CAIT)। চিনা পণ্য ব্যবহার বন্ধ করেছে বিএসএনএল। সড়কপথের সুড়ঙ্গ নির্মাণের বরাতও বাতিল হতে পারে জল্পনা তৈরি হয়েছে। সবমিলিয়ে চিনের বাণিজ্যিক সংস্থা ও ব্যবসায়ীদের ভাতে মারতে কোমর বেঁধে তৈরি ভারত। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *