চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপের মুখে মাথা নোয়াল বেজিং। চিনে গিয়ে করোনা ভাইরাসের উৎপত্তিস্থল জানতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’কে তদন্তের অনুমতি দিল চিনের জিংপিং সরকার। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক স্বাস্থ্য সমাবেশে তদন্তে সবরকম সহযোগিতার আশ্বাস দেন চিনের রাষ্ট্রপ্রধান শিং জিনপিং (Xi Jinping)। এদিনের সমাবেশে তদন্ত করতে অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির আনা সম্মিলিত প্রস্তাবে সমর্থন জানিয়েছেন বিশ্বের ৬১টি রাষ্ট্র। তাদের সঙ্গে যোগ দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বাধীন ভারত। প্রায় ১২০টি দেশ করোনা ভাইরাসের সংক্রমণের পরিস্থিতি নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানায় ‘হু’-এর কাছে। এতগুলো দেশের সম্মিলিত প্রস্তাব মানতে বাধ্য হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই প্রস্তাবকে সমর্থন করেছেন ‘হু’- এর মহা নির্দেশক আধানাম ঘেব্রিয়াসুস।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সমাবেশে জিনপিং বলেছেন,”এই সমাবেশে যে নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং ধাপভিত্তিক তদন্তের প্রস্তাব দেওয়া হয়েছে, আমরা সেই প্রস্তাবকে স্বাগত জানাচ্ছি। আমি যত তাড়াতাড়ি সম্ভব নিরপেক্ষ তদন্ত শুরু করব। আমরা এই মহামারির অভিজ্ঞতা এবং এর থেকে যা যা শিক্ষা পেয়েছি, তা সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। এবং জাতীয় ও আন্তর্জাতিক স্তরে মহামারি মোকাবিলায় যাতে আমরা আগামী দিনে আরও সতর্ক হতে পারি, সেজন্য সবরকম তথ্য আমরা দেব।”
কিন্তু, চিনের বিরুদ্ধে তদন্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কতটা নিরপেক্ষ ভূমিকা নিয়ে তা নিয়ে সন্দিহান আন্তর্জাতিক। কারণ চিনের প্রতি নরম মনোভাব দেখানোর নিয়ে একাধিকবার অভিযুক্ত হয়েছে ‘হু’। গত নভেম্বর ডিসেম্বর মাস থেকে করোনা চিনে প্রকোপ দেখালেও, সে বিষয়ে বিশ্ববাসীকে সজাগ করেনি হু। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে করোনা ভাইরাসের সংক্রমণকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ততদিনে অনেক দেরী হয়ে গিয়েছিল বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।
ততদিনে ইতালি, ফ্রান্স, আমেরিকা সহ বহু প্রথম বিশ্বের দেশে মড়ক শুরু হয়ে গিয়েছে। যেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের রোষানলে পড়েছে ‘হু’। ইতিমধ্যে আমেরিকা ঘোষণা করে দিয়েছে হু-কে আর্থিক অনুদান বন্ধের। যদিও, সম্প্রতি চিন ‘হু’-কে যে পরিমাণ অর্থ সাহায্য দেয়, ততটাই দেওয়ার কথা চিন্তা ভাবনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। গত শুক্রবার হোয়াইট হাউসের (White House) একটি সূত্র ধরে জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা ফক্স নিউজ। চিকিৎসা ও গবেষণার জন্য গত বছর ‘হু’-কে (WHO) দেওয়া মার্কিন অর্থ সাহায্যের পরিমাণ ছিল ৪০ কোটি ডলার। ‘হু’-এর ওয়েবসাইট অনুযায়ী, তাদের কাছে এসে পৌঁছনো আর্থিক সাহায্যের ১৪.৬৭ শতাংশ অর্থ আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই। সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে মাত্র ০.২১ শতাংশ অনুদান দেয় চিন। যা কিনা ভারত থেকে আসা ০.৪৮ শতাংশের চেয়েও কম। এমন পরিস্থিতিতে আমেরিকা চিনের সমান অর্থ সাহায্য করলে তা আগের বছরের ৪০ কোটি ডলারের ১০ ভাগের এক ভাগে এসে ঠেকবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news