Breaking News
Home / TRENDING / দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়াল

দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়াল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ভারতে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেল। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪,৯৭০  জন। এই মুহূর্তে দেশে মোট কোভিড ১৯ রোগে আক্রান্তের সংখ্যা এক লক্ষ এক হাজার ১৩৯ জন। করোনার করালগ্রাসে গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১৩৪ জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩,১৬৩।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের (Health Ministry) দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে আক্রান্ত হয়েছেন ১৪৮ জন। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ২৪৪ জনের। যদিও পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ১৭২ জনের মৃত্যু হয়েছে সরাসরি করোনা ভাইরাসের সংক্রমণের কারণে। বাকি ৭২ জনের মৃত্যু হয়েছে কোমর্বিডিটিতে। অর্থাৎ তাদের করোনা ভাইরাসের সংক্রমণ থাকলেও, মৃত্যু হয়েছে অন্য কোনও রোগের প্রকোপে।

এখনও করোনায় আক্রান্ত রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। মারাঠা মুলুকে করোনা আক্রান্তের হার এক তৃতীয়াংশের বেশি। এই মুহূর্তে মহারাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত ৩৫,০ ৫৮ জন। মৃত্যু হয়েছে ১,২৪৯ জনের। এর পরেই রয়েছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ু। সেখানে আক্রান্তের সংখ্যা ১১,৭৬০ জন। আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে গুজরাত ১১,৭৪৫ ও চতুর্থ রাজধানী দিল্লি ১০,০৫৪, রাজস্থান ৫,৫০৭, মধ্যপ্রদেশ ৫,২৩৬, উত্তরপ্রদেশ ৪,৬০৫, পশ্চিমবঙ্গ ২,৮২৫, অন্ধ্রপ্রদেশ ২,৪৭৪।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *