Breaking News
Home / TRENDING / ৪০ লক্ষ পরিযায়ী শ্রমিকদের ফেরাতে ২৩৫ ট্রেন ! মুখ্যমন্ত্রীর সমালোচনায় বিরোধিরা

৪০ লক্ষ পরিযায়ী শ্রমিকদের ফেরাতে ২৩৫ ট্রেন ! মুখ্যমন্ত্রীর সমালোচনায় বিরোধিরা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পরিযায়ী শ্রমিকদের ফেরাতে চাপ বাড়ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের (Mamata Banerjee Govt.) ওপর। সম্প্রতি রাজ্য সরকার জানিয়েছিল ১০৫টি ট্রেন মারফত পরিযায়ী শ্রমিকদের ফেরাতে উদ্যোগী হয়েছে। কিন্তু, তারপর থেকেই বিরোধী রাজনৈতিক দলগুলি দাবি করেছে এত কম সংখ্যক ট্রেন বিপুল পরিমাণ পরিযায়ী শ্রমিক, ছাত্র-ছাত্রী ও পর্যটকদের ফেরানো সম্ভব নয়। ইতিমধ্যে ১৬টি শ্রমিক স্পেশাল ট্রেন এসেছে পশ্চিমবঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, “২ লাখ লোক ট্রেনে, বাসে করে রাজ্যে এসেছেন। এখন আরও ২৩৫টি ট্রেন রাজ্যে আসবে।” তিনি আরও বলেছেন, “১১৫টা ট্রেন চেয়েছি। ১৫ দিনের মধ্যে আরও ১২০টা ট্রেন চাইব। আমরা চেষ্টা করব ১৫ দিনের মধ্যে যথাসম্ভব শ্রমিককে ফিরিয়ে আনার। রোজ দশটা করে ট্রেন ঢোকাব।”

মুখ্যমন্ত্রীর এমন দাবির পরও সন্তুষ্ট নন বিরোধীরা। কংগ্রেসের লোকসভার দলনেতা কোথাও বহরম পুরের সাংসদ অধীর চৌধুরী (Adhir Chowdhury) দাবি করেছেন,‌ এক মাস ধরে প্রতিদিন ১০০টি করে ট্রেনের বন্দোবস্ত করা হলে তবেই রাজ্যের সমস্ত পরিচালকদের ফেরানো সম্ভব হবে। কার্যত একই সুরে অনুযায়ী শ্রমিকদের ফেরাতে তিন হাজার ট্রেনের দাবি করেছেন বাম পরিষদের নেতা সুজন চক্রবর্তী। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস আবার রাজ্য সরকারের অপেক্ষা না করে নিজেদের উদ্যোগে বাসে করে শ্রমিকদের ফিরিয়ে আনার কাজ শুরু করে দিয়েছে। সভাপতি সম্মিলিত উদ্যোগে ইতিমধ্যে অসম উত্তর প্রদেশ থেকে যেমন পরিযায়ী শ্রমিকদের যেমন নিয়ে আসা হয়েছে। তেমনই ঝাড়খন্ড, ওড়িশা অসম মনিপুরের পরিযায়ী শ্রমিকদের বাংলা থেকে ফেরত পাঠানো হয়েছে।

সিপিএমের (CPM) শ্রমিক সংগঠন সিটুর নেতা আসাদুল্লাহ গায়েনের মতে, আমরা মোটামুটি একটা হিসেবে করে দেখেছি পশ্চিমবঙ্গের ৪০ লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে আটকে রয়েছে। ২৩৫টি ট্রেনে সর্বোচ্চ ২ লক্ষ ৮২ হাজার শ্রমিক ফিরে আসতে পারবেন। রাজ্য সরকার যেভাবে চলছে তাতে ছয় মাসেও রাজ্যের সমস্ত পরিযায়ী শ্রমিকদের ফেরানো যাবে না।” এই সিটু নেতার আরও প্রশ্ন, “মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যের বাইরে কুড়ি লক্ষেরও কম পরিযায়ী শ্রমিক রয়েছেন। তিনি তথ্য-প্রমাণ সমিতি তালিকা প্রকাশ করতে পারবেন তো?” এ প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার ফরওয়ার্ড ব্লক (Forward Bloc) বিধায়ক আলী ইমরান রামজ বলেছেন, “রাজ্য সরকার যে পরিমাণ ট্রেনের বন্দোবস্ত করেছে। তাতে ভালো করে একটি জেলার সব পরিযায়ী শ্রমিকদের ফেরানো যাবে না। তাই রাজ্য সরকারের উচিত আগামী কয়েক দিনে রেল মন্ত্রণালয়ের কাছে রাজ্যের জন্য একাধিক ট্রেনের আবেদন করা।” মালদহের হবিবপুরের বিজেপি (BJP) বিধায়ক জুয়েল মুর্মু বলেছেন, “প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর পরিমাণে বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ফোন পাচ্ছি। মালদহ জেলা থেকেই কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে আটকে রয়েছেন। রাজ্য সরকার যদি এমন পরিস্থিতিতে ঠুঁটো জগন্নাথে বসে থাকে, তাহলে আমাদের মতো বিরোধী দলের জনপ্রতিনিধিদের অবস্থাও অসহায় মানুষের মতোই। যাদের শ্রমিকদের ফেরানো ইচ্ছে তো রয়েছে, কিন্তু উপায় নেই।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *