চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
অবশেষে আশার খবর দিলেন চিনের রাজধানী বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের প্রধান বিক্রম মিশ্রি (Vikram Mishri)। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত সাড়ে ছ’লক্ষ মেডিক্যাল টেস্টের কিট ভারতে পাঠিয়েছে চিন। আগামী ১৫ দিনে আরও ২০ লক্ষ কিট আসবে ভারতে। ভারতীয় দূতাবাসের অ্যাম্বাসেডর বিক্রম মিশ্রি বলেছেন, অ্যান্টিবডি টেস্ট কিট ইতিমধ্যেই সাড়ে ছ’লক্ষ ভারতে পৌঁছে গিয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে আরও ২০ লক্ষ কিট দফায় দফায় পৌঁছবে ভারতে।” ফলে কেন্দ্রীয় সরকার মনে করছে এমন সহযোগিতা পেলে ভারতে করোনা মোকাবিলায় দ্রুত ফল পাওয়া যাবে।
করোনা চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম, মাস্ক, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের পিপিই, ভেন্টিলেটরও আসছে চিন থেকে। বর্তমানে চিন হয়ে উঠেছে কোভিড-১৯ (Covid-19) চিকিৎসার সরঞ্জাম রফতানি অন্যতম দেশ। শুধু ভারত নয়, আমেরিকা, ব্রিটেন, ইতালি, স্পেন, ফ্রান্সের মতো প্রথম বিশ্বের দেশগুলিতেও করোনা চিকিৎসার সরঞ্জাম যাচ্ছে চিন থেকে। বুধবার রাতেই চিন থেকে বিমান বোঝাই পিপিই এসে পৌঁছেছে গুয়াহাটি বিমানবন্দরে। প্রসঙ্গত, অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা উদ্যোগ নিয়ে ব্লুডার্টের বিমানে চিন থেকে ওই সামগ্রী আনিয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news