চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের পরিস্থিতি খতিয়ে দেখতে হুগলিতে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল (Central Government Deligation)। বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ তিন সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালে আসেন। হুগলি জেলাশাসক ওয়াই রত্নাকর রাও, অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ প্রলয় মজুমদার তাদের স্বাগত জানান। হাসপাতালে হুগলি জেলা প্রশাসনের (Hoogly District Hospital) সঙ্গে জেলার করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেন কেন্দ্রীয় দলের সদস্যরা। পরে হাসপাতাল ঘুরে দেখবেন বলে জানা গেছে। করোনা সংক্রমন শুরু হতেই শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালকে কোভিড হাসপাতালে পরিনত করেছে রাজ্য সরকার।
সেখানে কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসা চলছে। সম্প্রতি শততম করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এই হাসপাতাল থেকে। বুধবার পর্যন্ত হুগলিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৪৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০১ জন।মোট একটিভ রোগীর সংখ্যা ৪৩৬ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ জনের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news