Breaking News
Home / TRENDING / আগামীকাল থেকে ১৫টি রুটে শুরু হচ্ছে বাস পরিষেবা

আগামীকাল থেকে ১৫টি রুটে শুরু হচ্ছে বাস পরিষেবা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

লকডাউনের মধ্যেই শহরে শুরু হচ্ছে বাস পরিষেবা। বুধবার ১৩ মে থেকে কলকাতার ১৫ টি রুটে সরকারি বাস চালাবে পরিবহণ দফতর (Transport Department)। বাস পরিষেবার সঙ্গে অ্যাপ ক্যাব শুরু করে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সব এক্ষেত্রেই ‘সোশ্যাল ডিসটেনসিং’ মানতে হবে। পরিবহণ দফতর সূত্রে খবর, হাওড়া-নিউটাউন, হাওড়া-কামালগাজি, হাওড়া-গড়িয়া এস-৭, হাওড়া ঠাকুরপুকুর, হাওড়া-বারুইপুর, এসপ্ল্যানেড-আমতলা, বালিগঞ্জ-ডানলপ, যাদবপুর-করুণাময়ী, টালিগঞ্জ-করুণাময়ী, বারাসত-গড়িয়া, বারাসত-জোকা-সহ আরও তিনটি রুটে বাস চলবে কাল থেকে। এস ২৪, এস ১২, এস ৯এ, এস ৭, এস ১২ডি, এস ৩৭, এস ৬, সি ৩৭, সি ৮, সি ২৬, এসটি ৭ নম্বরের বাস গুলি চালানোর সিদ্ধান্ত হয়েছে। প্রতিটি বাসকে হতে হবে সম্পূর্ণ স্যানিটাইজ। ২০ জনের বেশি বাসে নেওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

আজ থেকে ক্যাব পরিষেবা শুরু হয়েছে। সব ক্ষেত্রে ই-পাস বহন করতে হবে যাত্রীদের। কলকাতা, হাওড়া, বারাকপুর এবং বিধাননগর কমিশনারেট এলাকায় মিলবে এই পরিষেবা। ই-পাস দেখিয়ে তবে ক্যাবে ওঠা যাবে। ক্যাব চালককে মাস্ক, গ্লাভস পরতেই হবে। কন্টেইনমেন্ট জোনে যেতে পারবে না অ্যাপ ক্যাব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *