চ্যানেল হিন্দুস্তান ব্যুরো
লকডাউনে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ। তবে বিকল্প পথে স্কুল শিক্ষা চালিয়ে যেতে উদ্যোগী হল শিক্ষা দফতর। লকডাউনে নবম-দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্লাস করানো হবে হবে টেলিভিশনের মাধ্যমে। এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। করোনা পরিস্থিতির জন্য ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত বাংলা দূরদর্শনে ক্লাস নাইন থেকে টুয়েলভের ছেলে-মেয়েরা ‘ভার্চুয়াল ক্লাস’ হবে বলে জানিয়েছেন তিনি। বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত হবে ওই ক্লাস। তবে কোন তারিখে কোন ক্লাসের কী বিষয় পড়ানো হবে তার বিস্তারিত তথ্য দু’-একদিনের মধ্যেই বাংলার শিক্ষা পোর্টালে পাওয়া যাব। কোনও ছাত্র-ছাত্রী চাইলে শিক্ষা দফতরের হেল্প লাইন নম্বরে ফোন করেও বিস্তারিত তথ্য জানতে পারে। সেই হেল্পলাইন নম্বর হল- ১৮০০১০৩৭০৩৩। যদিও পড়ে শিক্ষামন্ত্রীর দফতর থেকে জানানো হয়, এই নম্বরটির বদলে অন্য একটি নম্বর পরে জানিয়ে দেওয়া হবে। আপাতত এই হেল্পলাইন নম্বরটি চালু হচ্ছে না।
এদিন শিক্ষামন্ত্রী বলেছেন, “ক্লাস এইট পর্যন্ত ছাত্র-ছাত্রীদের হোম টাস্ক দেওয়া হবে। বাংলার শিক্ষা পোর্টালে বিষয় অনুযায়ী হোম টাস্ক দেওয়া হবে। স্কুল খোলার পর শিক্ষকদের তা দেখাতে হবে প্রতিটি ছাত্র-ছাত্রীকে।” তবে নবম-দ্বাদশ শ্রেণির ছেলে-মেয়েরা ইমেল এবং হোয়াটস অ্যাপের মাধ্যমে প্রশ্ন করতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সেই ইমেল আইডি বা হোয়াটস অ্যাপ নম্বরও দেওয়া হবে বাংলার শিক্ষা পোর্টালে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news