ঈশানিকা ভোরাই:
পঞ্চায়েত ভোটে জঙ্গল মহলের বেশ কয়েকটি জেলায় মুখ থুবড়ে পড়েছে তৃণমূল । সেইসব জেলায় দলীয় নেতাদের ১০ দিনের মধ্যে রিপোর্ট দিতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । পাশাপাশি, ঝাড়গ্রাম জেলা তিনি নিজে দেখবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । বৃহস্পতিবার তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠকে মমতা আবারও বুঝিয়ে দিলেন পাখির চোখ লোকসভা নির্বাচন । এদিন মিটিংয়ে মুখ্যমন্ত্রী যুব তৃণমূলকে কড়া বার্তা দিয়ে বলেন, যুব তৃণমূল তৃণমূলের উর্দ্বে নয়। তৃণমূলকে না মানলে যুব তৃণমূল করা যাবে না। মুখ্যমন্ত্রী এদিন দলের জনসংযোগের ওপর জোর দিয়ে বলেন, জোর করে চাঁদা আদায় বা তোলাবাজি করা যাবে না। একাধারে দলের অন্তর্দ্বন্দ্বের কারনে লোকসভা ভোটের ফল যাতে খারাপ না হয় সেজন্য কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news