নিজস্ব সংবাদদাতা:
আন্তর্জাতিক সংস্থার শীর্ষপদে আরও এক ভারতীয় বংশোদ্ভূত। এবার আমাজন, বার্কশায়ার হ্যাথাওয়ে ও জেপি মর্গ্যান চেজ অ্যান্ড কোম্পানির যৌথ স্বাস্থ্যবিমা প্রকল্পের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হলেন হার্ভার্ডের শল্য চিকিৎসক ও ভারতীয় বংশোদ্ভূত সাংবাদিক অতুল গাওয়ানড়ে।
সাম্প্রতিককালে একাধিক ভারতীয় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষপদ দখল করেছেন। যেমন গুগলের সুন্দর পিচাই, মাইক্রোসফটের সত্য নাদেলা কিংবা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (‘হু’)-র সৌম্যা স্বামীনাথন। সেই তালিকায় যোগ হল অতুল গাওয়ানড়ের নাম।
৫২ বছরদের অতুল স্বাস্থ্যবিমা প্রকল্পের এক জন প্রথম সারির বিশেষজ্ঞ। মার্কিন সংবাদপত্রে প্রকাশিত তাঁর ‘দ্য কস্ট কোনান্ড্রাম’ প্রবন্ধটি বছর নয় আগে আলোড়ন ফেলেছিল। ওই গবেষণামূলক নিবন্ধে অতুল বিশ্লেষণ করে দেখিয়েছিলেন, অন্যান্য দেশের তুলনায় স্বাস্থ্যবিমার খরচ আমেরিকার কেন অনেকটাই বেশি। ওই প্রবন্ধের জন্য অতুল সে দেশের ‘ন্যাশনাল ম্যাগাজিন অ্যাওয়ার্ড’ও পান।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news