Breaking News
Home / TRENDING / বীরাপ্পনকে খতম করা আইপিএস যাচ্ছেন উপত্যকায়

বীরাপ্পনকে খতম করা আইপিএস যাচ্ছেন উপত্যকায়

নিজস্ব সংবাদদাতা

জম্মু-কাশ্মীরে মেহবুবা মুফতির সরকার পড়ে যাওয়ার পর শুরু হয়েছে রাজ্যপাল শাসন। রাজ্যপাল এনএন ভোরা বুধবার সেনার সঙ্গে বৈঠক করেন। জানা গিয়েছে, উপত্যকায় কীভাবে শান্তি ফেরানো যায় সে বিষয়ে কথা হয় এদিন।
এরপর রাজ্যের প্রশাসনিক পদে বেশ কিছু বদল আনা হয়। ছত্তিশগড়ে সিনিয়র আইএএস বিবিআর সুব্রহ্ম্যণমকে রাজ্যের মুখ্য সচিব হিসেবে নিযুক্ত করা হয়। এছাড়া রাজ্যপালের উপদেষ্টা হিসেবে আইপিএস বিজয় কুমারকে নিযুক্ত করা হয়।
কিন্তু কে এই বিজয়কুমার?
একসময় কুখ্যাত চন্দন দস্যু বীরাপ্পনকে শায়েস্তা করা আইপিএস বিজয়কুমার। আইপিএস বিজয় কুমারের নেতৃত্বে অপারেশন কোকুন পরিচালনা করা হয়। আর তাতেই ২০০৪ সালের ১৮ অক্টোবর খতম হয় বীরাপ্পন।
ওয়াকিবহাল মহলের ধারনা, আইপিএস বিজয়কুমারের নেতৃত্বে উপত্যকার পুলিশ ও সেনার জঙ্গি দমন অভিযানে গতি আসবে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *