Breaking News
Home / TRENDING / আম্বেদকর মূর্তির পাদদেশে দুদিনের ধর্ণায় মুখ্যমন্ত্রী মমতা, কটাক্ষে পথে নেমেছে বঙ্গ বিজেপি

আম্বেদকর মূর্তির পাদদেশে দুদিনের ধর্ণায় মুখ্যমন্ত্রী মমতা, কটাক্ষে পথে নেমেছে বঙ্গ বিজেপি

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

দুপুর ঠিক ১২টা, আর কথা মতোই আম্বেদকর মূর্তির পাদদেশে উপস্থিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হিসাবে ধরনা মঞ্চে আজ ও আগামিকাল ধরনা দেবেন তিনি। এ দিন, মমতার পাশাপাশি তার সঙ্গে মঞ্চে দেখা গেল ফিরহাদ হাকিম, বীরবাহা হাঁসদা, ইন্দ্রনীল সেন, জ্যোৎস্না মান্ডি, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজাতা মণ্ডল,অরূপ রায় সহ একাধিক নেতা মন্ত্রীদের।

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তুলে ২ দিন ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে, নিয়োগ দুর্নীতি সহ কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের টাকা চুরির অভিযোগে পথে নেমেছে বিজেপিও। এ হেন পরিস্থিতি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

একটি ভিডিও পোস্ট করে টুইট করেছেন তিনি। যেখানে বিজেপি নেতা লিখেছেন,’তৃণমূল কর্মীরাই পার্টি অফিস থেকে সরিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রীর ছবি’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *