চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেস্ক-
আম আদমি পার্টির (এএপি) নেতা রাঘব চাড্ডাকে সম্প্রতি অভিনেতা পরিণীতি চোপড়ার সাথে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে তাদের বেরতে দেখা যায়। তার পর থেকেই ওঠে তাঁদের প্রেমের গুঞ্জন। কিন্তু মঙ্গলবার আম আদমি পার্টির আরও এক নেতা সঞ্জীব অরোরার টুইট যেন সিলমোহর ফেললেন সেই গুঞ্জনে। ব্যস! তার পর থেকে পরিণীতি ও রাঘবের জন্য একের পর এক শুভেচ্ছাবার্তা। শুরু হয় নতুন জল্পনা, সকলে প্রায় ধরেই বসেন পরিণীতি-রাঘবের বাগ্দান সেরেই ফেলেছেন। এখন বাকি চার হাত এক হওয়া।
I extend my heartfelt congratulations to @raghav_chadha and @ParineetiChopra. May their union be blessed with an abundance of love, joy, and companionship. My best wishes!!! pic.twitter.com/3fSWVT4evR
— Sanjeev Arora (@SanjeevArora_PB) March 28, 2023
এ সব জল্পনা যখন তুঙ্গে সেই সময়ই সাংবাদিকদের মুখোমুখি পরিণীতি। অভিনেত্রীকে সামনে পেয়ে প্রশ্ন সকলের একাধিক প্রশ্ন । বিমানবন্দর থেকে বেরোনোর সময় একের পর এক প্রশ্ন ধেয়ে আসতে থাকে, ‘ম্যাম যেটা শুনছি সেটা কি সত্যি’, ‘ম্যাম কবে বিয়ে’, ‘পরি ম্যাম, রাঘব স্যরের ব্যাপারে কিছু বলুন’। একটাও জবাব দেননি। যত প্রশ্ন জিজ্ঞেস করেছেন সকলে, ততই লজ্জায় লাল হয়েছেন অভিনেত্রী।
সূত্রে জানা গিয়েছে, আত্মীয়-পরিজনের সাথে আলোচনার পরেই নাকি রেস্তরাঁয় যান তাঁরা। পরিবারের সদস্যরাও একে অপরের সঙ্গে পরিচিত। খুব শীঘ্রই নাকি দুই পরিবারের উপস্থিতিতে ‘রোকা’ অনুষ্ঠান হতে চলেছে পরিণীতির। তার পরে সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে চাইছেন যুগল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news