Breaking News
Home / TRENDING / মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় আকর্ষণের কেন্দ্রবিন্দু রাজ্যপাল

মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় আকর্ষণের কেন্দ্রবিন্দু রাজ্যপাল

নীল রায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজো প্রধান আকর্ষণ হয়ে রইলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। রবিবার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীঘাটের বাসভবনে আসেন তিনি। রাজ্যপাল পৌঁছতেই আটপৌরে বেসে মুখ্যমন্ত্রী স্বয়ং এগিয়ে এসে তাঁদের অভ্যর্থনা করেন। তারপরেই বাড়ির কালী প্রতিমার সামনে নিয়ে যান তিনি। পরে তাঁর নিজের ঘরে সস্ত্রীক রাজ্যপালকে নিয়ে বসান মুখ্যমন্ত্রী। এরপর উপস্থিত রাজ্য প্রশাসনের পুলিশ, আমলা ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে রাজ্যপালের আলাপ করিয়ে দেন মুখ্যমন্ত্রী।

ইদানিং সরকারপক্ষের হয়ে যিনি রাজ্যপালকে সবচেয়ে বেশি আক্রমণ করেছেন একসময় তাঁরই মুখোমুখি হন জগদীপ ধনখড়। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha chatterji) দেখা মাত্রই জড়িয়ে ধরেন তিনি। এরপর শিক্ষামন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ আড্ডা দিতে দেখা যায় তাঁকে। কালী পুজোর আরতির পর মুখ্যমন্ত্রী যখন পঞ্চপ্রদীপ নিয়ে সবাইকে আশীষ নিতে ডাকেন। তখন রাজ্যপাল উঠে গিয়ে পঞ্চপ্রদীপ থেকে আশীষ নেন। পরে দীর্ঘক্ষণ বসে কখনও অর্থমন্ত্রী অমিত মিত্র, কখনও আবার মুখ্যসচিব রাজীব সিনহার সঙ্গে কথা বলতে দেখা যায় রাজ্যপালকে।

কালীঘাট ছাড়ার সময় রাজ্যপাল বলেন, “মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীপুজোয় উপস্থিত থাকতে পেরে আমি খুবই খুশি। অসাধারণ অভিজ্ঞতা হল।” রাজভবন থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় যাওয়ার আবেদন জানানো হয়েছিল। ভাইফোঁটার অনুষ্ঠানেও যোগ দিতে চেয়ে ছিলেন তিনি। কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে কেবলমাত্র পুজোয় আসার আমন্ত্রণ জানানো হয়। এদিন মুখ্যমন্ত্রীর বাড়ির চাঁদের হাটে মুখ্য আকর্ষণ কিন্তু ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সংবাদমাধ্যমের আগ্রহ ছিল তাঁকে ঘিরেই। যাওয়া থেকে আসা এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোর প্রচারের সমস্ত আলোটুকু শুষে নিলেন এই রাজস্থানী আইনজীবী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *