Breaking News
Home / TRENDING / শহর থেকে দূরে হুগলির বাড়িতে স্ত্রী-পুত্র নিয়ে কালীর আরাধনা সোমেনের

শহর থেকে দূরে হুগলির বাড়িতে স্ত্রী-পুত্র নিয়ে কালীর আরাধনা সোমেনের

নীল রায়।

শহর থেকে দূরে হুগলি জেলায় শ্রীরামপুরের বাড়িতে শ্যামা পুজোয় মাতালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। রবিবার সন্ধ্যায় স্ত্রী শিখা ও পুত্র রোহনকে নিয়ে নিষ্ঠাভরে শ্যামা পুজো করেন সোমেন। বছর পাঁচেক ধরে হুগলি জেলায় নিজের বাড়িতে দীপান্বিতা অমাবস্যায় শ্যামা মায়ের আরাধনা করেন তিনি। সারাদিন উপোস করে স্ত্রী-পুত্রকে নিয়ে এদিন সন্ধ্যায় পুজো শুরু হয় তাঁর বাড়িতে।

বাংলার রাজনীতিতে সোমেনের কালী ভক্তির কথা কারও অজানা নয়। এদিন সন্ধ্যায় হিন্দু রীতিনীতি মেনে ঘিয়ে রংয়ের পাঞ্জাবি পাজামা গায়ে চাপিয়ে মন্ত্রোচ্চারণের মধ্যে পুজোয় করলেন সোমেন মিত্র। তাতে সামিল হন মিত্র পরিবারের ঘনিষ্ঠরাও। পুজো প্রসঙ্গে সোমেন পুত্র রোহন বলেন, “গত পাঁচ বছর ধরে হুগলির বাড়িতে কালীপুজো হয়। নিষ্ঠাভরে সমস্ত রীতিনীতি মেনে বাবা-মায়ের সঙ্গে আমিও এই পুজো করি।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *