Breaking News
Home / TRENDING / লকডাউনে খেটে খাওয়া মানুষদের ত্রাণ বিতরণ মুখ্যমন্ত্রীর

লকডাউনে খেটে খাওয়া মানুষদের ত্রাণ বিতরণ মুখ্যমন্ত্রীর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ফের পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার লকডাউন পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে উদ্যোগী হলেন তিনি। শুক্রবার দুপুরে মেয়র ফিরহাদ হাকিম কে সঙ্গে নিয়ে ভবানী ভবন এলাকায় ত্রাণ বন্টন করতে দেখা গেল তাঁকে। প্রসঙ্গত, রাজ্য প্রশাসনকে জরুরী পরিষেবা পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নির্দেশ দিয়েই দায়িত্ব আটকে থাকেননি তিনি। মূলত, চেতলা, ভবানীপুর, আলিপুর এলাকার দিন আনা দিন খাওয়া প্রান্তিক মানুষকে চাল, ডাল সহ জরুরী পরিষেবা বিলি করেন তিনি।

বুধবার রাজ্যের হাসপাতালগুলি পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বেরিয়ে ছিলেন তিনি। আর জি কর, মেডিকেল কলেজ ও এস এস কে এম হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখছিলেন তিনি। বৃহস্পতিবার তাঁকে দেখা গিয়েছিল জানবাজার, লেক মার্কেট, যদুবাবুর বাজার পরিদর্শনে। হাসপাতাল ও বাজার পরিদর্শনে গিয়ে আম জনতার মধ্যে মাছ বিলি করে সচেতনতা বার্তা দিয়েছিলেন তিনি। এদিনও জরুরী পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতি জোর দিয়েছেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *