চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মার্চ মাস মানেই বাঙালির কাছে পয়লা বৈশাখের অপেক্ষা। এই সময়তেই আম বাঙালির মনে চলতে থাকে শাড়ি, সালোয়ার, কুর্তি, প্যান্ট-শার্ট, বেডশিট কেনার প্রবল ইচ্ছা। তাই তো সকলে অপেক্ষায় থাকে চৈত্র সেলের। প্রতি বছরই এই ছবিটার সঙ্গে পরিচিত থাকে ক্রেতা-বিক্রেতারা। এই চেনা ছবি দেখতেই অভ্যস্ত নিউমার্কেট।
তবে এবার পরিস্থিতি একদম আলাদা। সৌজন্যে অবশ্যই করোনা ভাইরাসের আতঙ্ক। এই মারণ রোগের কোপে পড়ে দেশের সর্বত্র জারি হয়েছে লকডাউন। ‘শপিং’ প্রেমী মা-দিদি-বৌদিরা আজ প্রত্যেকেই গৃহবন্দী। বিক্রেতারাও কেউ বাড়ি থেকে বেড়তে পারছেন না। ব্যবসা-বাণিজ্য সব লাটে উঠেছে। নিউমার্কেটে লকডাউনের প্রভাব সর্বত্র পরেছে। কেন্দ্র ও রাজ্য সরকারের ডাকা লকডাউন পুরোপুরি মানছে নিউমার্কেট চত্বরের ব্যবসায়ীরা। নিউমার্কেট চত্বরের জামাকাপড়, প্রসাধনীদ্রব্যের সমস্ত দোকানপাট বন্ধ। বন্ধ রয়েছে খাবারের দোকানগুলি।
নিউমার্কেটের পিছনের দিকে কিছু মাংসের দোকান ও ফলের দোকান খোলা রয়েছে। লকডাউনে এই গুলিকে ছাড় দিয়েছে রাজ্য সরকার। তারপরেও করোনা ভাইরাসের (Cooronavirus) আতঙ্কে জেরে বেশির ভাগ মাংসের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এতকিছুর জেরে আর্থিক মন্দাতেই কাটছে ব্যবসায়ীদের প্রাত্যহিক জীবন। এই আতঙ্ক কবে কাটবে জানা নেই কারোরই। প্রত্যেকেই তাকিয়ে আছে সরকারের দিকে। যেদিন লকডাউন সরবে। সেদিন ফের নিজের পুরোনো রূপে ফিরে আসবে নিউমার্কেট। কিন্তু ক্রেতাদের একটায় প্রশ্ন চৈত্র মাস তো পেরিয়ে যাচ্ছে, তবে কি এবছরের চৈত্র সেল করোনার গ্রাসেই চলে গেল। নাকি সেলের তালিকায় নতুন করে নাম লেখাবে কোনও মাস…!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news