নিজস্ব সংবাদদাতাঃ
সিরিয়ালের ভবিষ্যৎ মমতার কোর্টে, কাউন্টডাউন শুরু নবান্নে। নবান্নে ডাকা মুখ্যমন্ত্রীর সভায় ইতিমধ্যে উপস্থিত হয়েছেন স্টুডিওপাড়ার দু’পক্ষের মাথারা। আর্টিস্ট ফোরামের মুখপাত্ররা যেমন এসেছেন, তেমন পৌঁছে গেছেন প্রযোজকরাও। নবান্নে উপস্থিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, অরিন্দম গাঙ্গুলী, শ্রীকান্ত মোহতা, নিশপাল সিং রানে, শৈবাল ব্যানার্জি, স্বরূপ বিশ্বাস, স্নেহাশিষ চক্রবর্তী প্রমুখ।
মুখ্যমন্ত্রীর ডাকা সভায় সিরিয়াল-জট ছাড়াবে বলে আশা করছে শিল্পী, কলাকুশলী ও প্রযোজকরা। উল্লেখ্য, সম্প্রতি শিল্পী ও কলাকুশলীরা বকেয়া পাওনা মিটিয়ে দেওয়া এবং ১০ ঘন্টার বেশি কাজ করালে ওভারটাইম দিতে হবে দাবি তুলে ধর্মঘটে চলে যায়। আপাতত সিরিয়ালের শুটিং বন্ধ। মুখ্যমন্ত্রীই এখন ভরসা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news