সঞ্জয় সরকার :
২০১৮ প্রায় শেষের পথে। এগিয়ে আসছে ভোটের বছর। সম্ভবতঃ আর মাস পাঁচেক বাকি। তার আগে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট শেষ হবে এই বছরের ১১ ডিসেম্বরের মধ্যে। রাজনৈতিক দলগুলো নিজেদের ঘুঁটি সাজিয়ে নিতে শুরু করেছে। একদিকে বিজেপি গত সাড়ে চার বছরের কাজের নিরিখে ভোট চাওয়ার পাশাপাশি, ফিরে গিয়েছে রামমন্দির ইস্যুতে। অন্যদিকে বিজেপিকে ক্ষমতা থেকে হঠাতে বিরোধী দলগুলো একহতে শুরু করেছে। সেই লক্ষ্যে আগামী ২২ নভেম্বর দিল্লিতে বিজেপি বিরোধী দলগুলো এক বৈঠকে মিলিত হতে চলেছে। মূলতঃ টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুর উদ্যোগে এই বৈঠকে ইতিমধ্যেই উপস্থিত থাকার কথা জানিয়েছেন এম কে স্তালিন, কুমারস্বামী, দেবেগৌড়ারা। যদিও এসপি, বিএসপির পক্ষে বৈঠকে কে থাকবে তা এখনও জানা যায়নি। এদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বৈঠকে উপস্থিত করানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন চন্দ্রবাবু। সম্ভবতঃ সেই কারনে ২০ তারিখ কলকাতায় আসতে পারেন তিনি। যদিও চন্দ্রবাবুর ডাকা এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার সম্ভাবনা খুবই কম। তৃণমূলের পক্ষ থেকে বৈঠকে থাকতে পারেন ডেরেক ও’ব্রায়েন, শুখেন্দু শেখর রায়। এদিকে বিএসপি প্রধান মায়াবতীও এই বৈঠকে উপস্থিত থাকবেন কিনা তার নিশ্চয়তা এখনও পাওয়া যায় নি। রাহুল গাঁধীও কনফার্ম নয়। ফলে বিজেপি বিরোধী লড়াইয়ে আগামীদিনে এই রামধনু জোট কতটা এক হতে পারবে তার একটা ট্রেলার হয়তো দেখা যেতে পারে চন্দ্রবাবুর ডাকা ২২ তারিখের বৈঠকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news