নিজস্ব সংবাদদাতা :
আইএনএক্স মিডিয়া কান্ডে অভিযুক্ত কংগ্রেস নেতা কার্তি চিদম্বরমকে গ্রেফতার করল সিবিআই। বুধবার সকালে লন্ডন থেকে ফেরার পর চেন্নাই বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গত সপ্তাহে মাদ্রাস হাই কোর্টের থেকে অনুমতি নিয়ে লন্ডনে নিজের কলেজ কেমব্রিজ ইউনিভার্সিটি গিয়েছিলেন। প্রসঙ্গত চিদম্বরম অর্থমন্ত্রী থাকাকালীন কার্তি চিদম্বরম আইএনএক্স মিডিয়াকে বেআইনিভাবে টাকা পাইয়ে দেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় ইতিমধ্যেই কার্তি চিদম্বরম, আইএনএক্স মিডিয়ার দুই ডাইরেক্টর পিটার মুখার্জি ও ইন্দ্রানী মুখার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news