নিজস্ব সংবাদদাতা :
কেউ দিতে চায় আছাড়, কেউ দিতে চায় মাড়িয়ে, রুক্ষ মাটির দুঃখ নিয়ে, ছত্রধরই দাঁড়িয়ে…
কয়েক বছর আগে এমনই গান বেঁধেছিলেন কবীর সুমন।
বাম আমলে আদিবাসীদের ওপর পুলিশি অত্যাচার ও বিবিধ বঞ্চনার প্রতিবাদ করে, গাছ কেটে পথ অবরোধ করে, রাস্তা কেটে খবরের শিরোনামে এসেছিলেন ছত্রধর মাহাত। তাঁর দাদা শশধর মাহাত মাওবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকলেও তিনি নিজে মাওবাদীদের সঙ্গে যুক্ত ছিলেন কিনা তা নিয়ে প্রশ্ন আছে। কয়েকদিন আগেই আইনজীবী অরুণাভ ঘোষ বলেছেন, তিনি মাওবাদী হতে যাবেন কেন! তিনি তো নির্বাচনে লড়াই করেছেন। তবুও বিশেষ আইনে তিনি আজও জেল খাটছেন।
রবিবার ঝাড়গ্রামের বিজেপির জনসভায় মুকুল বলেন, “তিনি চিরকাল জেল খাটবেন। কারণ তিনি জেল থেকে বেরিয়ে মুখ খুললে মমতার মুখোশ খুলে যাবে।”
মুকুল আরও বলেন, “এক সময়ে ছত্রধর মাহাত মমতাকে সাহায্য করেছিলেন। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধীনেত্রীকে বাইকের পিছনে চাপিয়ে লালগড় ঘুরিয়ে ছিলেন ছত্রধর মাহাত। গোটা ঝাড়গ্রামে বামেদের উৎখাত করার পিছনে সব থেকে বড় ভূমিকা ছিল তাঁর। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীকে সাহায্য করে আজ ছত্রধর মাহাত জেলে। মমতাকে যাঁরাই সাহায্য করেছিলেন তারাই এখন জেলে।” ছত্রধর মাহাতকে জেলে পাঠিয়ে মুখ্যমন্ত্রী অনেক কিছু অন্তরালে পাঠিয়ে দিয়েছেন বলেও মন্তব্য করেন মুকুল রায়। তিনি ঝাড়গ্রামের সভায় রাজ্য সরকারকে আক্রমন করে বলেন, “সাহস থাকলে ছত্রধরকে বলতে দিন। একদিনে মমতার মুখোশ খুলে দেবেন তিনি। তাই এই সরকার কখনওই ছত্রধরকে মুক্তি দেবে না”।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustanhttps:
//www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news