চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মাওবাদী সন্দেহে দীর্ঘকাল জেলবন্দি থাকার পর গত বছর মুক্ত হওয়া ছত্রধর মাহাতোকে (Chhatradhar Mahato) সরাসরি নিয়ে আসা হল তৃণমূলের রাজ্য কমিটিতে। দেওয়া হল সম্পাদকের পদ। এই সংযোজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। লোকসভা নির্বাচনে আচমকা জঙ্গলমহলে ঘাঁটি গেড়ে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া থেকে তৃণমূলকে সাফ করে দেয় বিজেপি। তাই জঙ্গলমহলে হৃত সমর্থন পুনরুদ্ধার করতে ফের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন মমতা। তাই জঙ্গলমহলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরাসরি রাজ্য কমিটিতে নিয়ে এলেন পুলিশি সন্ত্রাস বিরোধী জনগণের কমিটির নেতা ছত্রধর মাহাতোকে। লোকসভা নির্বাচনে সম্প্রদায়ের শিক্ষক কুনার হেমব্রমকে প্রার্থী করে চমক দেয় বিজেপি। ২০১৪ সালের নির্বাচনে জয়ী তৃণমূল সাংসদ উমা সোরেনকে পাঁচ বছর না পাওয়ায় ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল ঝাড়গ্রামের জনমানসে। ফলে উমা সরেন কে সরিয়ে ২০১৯ আদিবাসী সমাজের বীরবাহা সোরেনকে প্রার্থী করা হয়েছিল জোড়া ফুলের পক্ষে। কিন্তু জঙ্গলমহলের নিচতলায় তৃণমূল নেতৃত্বের দুর্নীতির ফল ভুগতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। ঝাড়গ্রাম আসন থেকে জয়ী হন বিজেপি প্রার্থী কুনার হেমব্রম। আগামী বিধানসভা ভোটে তাই আর নিজের কোনও নেতার ওপর আস্থা নেই মমতার। অগত্যা, একসময় মাওবাদীদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠা জনসাধারনের কমিটির নেতা ছত্রধর মাহাতোর ওপরে আস্থা রাখতে হলো তৃণমূল সুপ্রিমোকে।
বাম আমলে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে জঙ্গলমহলে গড়ে ওঠা জনসাধারণ কমিটিতে ছত্রধর মাহাতোর ভূমিকা কী ছিল গুরুত্বপূর্ণ। ছত্রধরের দাদা শশধর মাহাতো আবার মাওবাদী নেতা হিসেবে বামফ্রন্ট সরকারের যৌথবাহিনীর অভিযানে মারা যান। সেই সময় লালগড়-সহ জঙ্গলমহলের একাংশে ছত্রধরের মতো ব্যক্তিত্বের প্রভাবকে একুশের ভোটে কাজে লাগানোর কৌশল নিয়েছেন মুখ্যমন্ত্রী। গত বছর জেল থেকে মুক্তি পাওয়ার পর ছত্রধর মাহাতোকে লালগড়ে বিশাল সংবর্ধনা নিয়ে নিজের গ্রামে ঢুকেছিলেন। সেই সময় থেকেই জল্পনা উসকে উঠছিল, এবার কী সরাসরি তৃণমূলে যোগ দেবেন ছত্রধর মাহাতো ? তখন এ প্রশ্নের উত্তর না মিললেও, জবাব মিলল আজ। ছত্রধরকে সামনে রেখেই ফের জঙ্গলমহলে রাজনৈতিক ক্ষমতা ফিরে পেতে চাইছেন মমতা। তাই সরাসরি তাঁকে রাজ্য কমিটির সম্পাদক পদে বসালেন তৃণমূল (TMC) নেত্রী। ২০০৯ সালের দুর্গাপূজার সময় সাংবাদিকের ছদ্মবেশে ছত্রধর মাহাতোকে গ্রেফতার করেছিল বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ। ১০ বছর জেলে কাটিয়ে গত বছর চলতি বছরই গ্রামে ফিরেছেন ছত্রধর। এবার তাঁর হাতে জোড়া ফুলের প্রতীক। ঝাড়গ্রামের লাল মাটিতে ঘাসের উপর জোড়া ফুল ফোটানোর দায়িত্ব এখন তাঁর কাঁধে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news