চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
দিল্লিতে বিজেপির (BJP) বৃহস্পতিবারের বৈঠকে মুকুল রায় (Mukul Roy) কেন অনুপস্থিত?
এই মুহুর্তে রাজ্য রাজনীতির আলোচনায় এটাই লাখ টাকার প্রশ্ন।
রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানিয়েছেন, এই না থাকার মধ্যে তেমন কিছু নেই। দিলীপের কথায়, মুকুলদা করোনা এড়িয়ে থাকতে চাইছেন। তাই আজকের বৈঠক এড়িয়ে গেছেন। রাজ্য সভাপতির কথাতেও স্বস্তি হয় না। জল্পনার জল চড়তে শুরু করে আবার। খবর রটে যায় মুকুল আজই কলকাতায় ফিরে আসছেন।
তবে দিল্লি সূত্রের খবর এসব কিছুই হয় নি। বৃহস্পতিবার মুকুল কলকাতাতেও ফেরেন নি। তিনি ফিরবেন শুক্রবার। ফেরার কারন রাজনৈতিক নয়, নেহাতই চিকিৎসা সংক্রান্ত। তাঁর চোখের রেটিনায় একটি ইঞ্জেকসন দেওয়ার আছে। মুকুল রায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজকের মিটিংয়ে সকালের দিকে ছিলাম। তারপর বেরিয়ে এসেছি। এই বৈঠকে আমার না থাকলেও চলত। পলিসি সংক্রান্ত যা বৈঠক হওয়ার আগেই হয়ে গেছে। চোখটাও সমস্যা করছে। তাই বেরিয়ে আসি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news