Breaking News
Home / TRENDING / দিল্লির সঙ্গে সুর না মিলিয়ে আরও একবার দল ছাড়ার ইঙ্গিত অধীরের

দিল্লির সঙ্গে সুর না মিলিয়ে আরও একবার দল ছাড়ার ইঙ্গিত অধীরের

নীল বণিক

দিল্লিতে যখন বিজেপিকে রুখতে মমতার সঙ্গে দোস্তির পথ মিশেছে কংগ্রেস, ঠিক তখনই উল্টো সুর প্রদেশ কংগ্রেস সভাপতির গলায়। মহাজাতি সদনে দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে মোদি-মমতার রসায়ন নিয়ে প্রশ্ন তুললেন প্রদেশ সভাপতি অধীররঞ্জন চৌধুরী। রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে অধীররঞ্জন চৌধুরী বলেন , ‘‘উনি বারবার গিরগিটির মত রাজনিতীতে রং বদলান। যে যাই বলুক রাজ্যে বিজেপিকে আটকাতে কংগ্রেস একাই লড়াই করবে। তৃনমূলের নেতারা বরং হনুমান পূজা বা গনেশ পূজা করতে ব্যস্ত থাক।’’ উল্লেখ্য, রবিবার বিহারে লালু প্রসাদের ডাকা সভাতে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে মমতার সঙ্গে ঐক্যবদ্ধ ভাবে লড়াইয়ের কথা বলেছেন এআইসিসি নেতা সিপি যোশি ও গুলাম নবি আজাদরা। তার চব্বিশ ঘন্টা পার না হতেই উল্টো সুর অধীরের গলায়। শুধু তাই নয় অধীরের আরও অভিযোগ, ‘‘কেন্দ্রীয় সরকার যেমন কেন্দ্রে গনতন্ত্র হত্যা করছে , তেমনি রাজ্যে একই দোষে দুষ্ট তৃনমূল।’’ এখানেই থেমে থাকেননি অধীর। কলেজ গুলিতে ভোট না করিয়ে কাউন্সিল করার উদ্যোগকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। তাঁর দাবি, শাসক দলের ছাত্র সংগঠনের তোলাবাজদের কন্ট্রোল না করতে পেরেই এই ব্যবস্থা নিতে চাইছে রাজ্য সরকার। রাজ্য সরকারের এই পদক্ষেপ কংগ্রেস কখনোই মানবে না বলেও সাফ জানিয়ে দিলেন অধীর। ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে দলের ছাত্র সংগঠনকে লড়াই করারও ডাক দেন তিনি। সর্বভারতীয় রাজনীতির কথা না ভেবে নিজেদের অধিকারের দাবিতে মাঠে নামার পরামর্শ দেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *