ওয়েব ডেস্ক:
এবার চপার দুর্নীতিতে জরালো মিসেস গাঁধীর নাম! অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার ভারত সরকারের কাছে বিক্রি করার জন্য ক্রিস্টিয়ান মিশেল মিডলম্যান ছিলেন বলে অভিযোগ। মিশেল এখন ইডি-র হেফাজতে। সেই মিশেল তদন্তকারীদের মিসেস গাঁধীর নাম বলেছেন বলে দাবি ইডির।
সূত্রের খবর, শনিবার ভিভিআইপিদের জন্য চপার কেনার এই দুর্নীতি মামলার শুনানি ছিল দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে। সংবাদসংস্থা এএনআই-এর দাবি, ইডি আদালতে জানিয়েছে মিশেল ওই ইতালীয় মহিলার ছেলে সম্বন্ধেও বেশ কিছু কথা জানিয়েছে। কীভাবে ইতালীয় মহিলার ছেলে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, সে তথ্যও জেরায় জানিয়েছে মিশেল।
উল্লেখ্য, এই দুর্নীতি মামলায় বিজেপি প্রথম থেকেই গান্ধী পরিবারের জড়িয়ে থাকার অভিযোগ তুলে আসছিল। রাজনৈতিক মহলের একাংশের মতে, মিশেল যে মিসেস গাঁধী বলছে, সে আসলে ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গাঁধী। আর তাঁর ছেলে মানে নাকি কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।
বলা বাহুল্য, বিজেপি নতুন অস্ত্র পেয়ে গেল লোকসভা ভোটের আগে। এরপর তারা মা ছেলে সোনিয়া ও রাহুলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে আক্রমণ শানাবে। যদিও দ্রুত আসরে নেমে পড়েছে কংগ্রেস। পালটা আক্রমণ শুরু করেছে।
আদালতে ইডির দাবি ঘটনা সামনে আসতেই সাংবাদিক বৈঠক করেন কংগ্রেসের মুখপাত্র আরপিএন সিং। কংগ্রেস মুখপাত্রের দাবি, মিশেলকে চাপ দিয়ে একটি বিশেষ পরিবারের নাম বলানোর চেষ্টা হচ্ছে। আরপিএন সিং-এর উলটে প্রশ্ন, একটি পরিবারের নাম জড়ানোর জন্য চৌকিদার কেন সরকারি সংস্থার উপর চাপ সৃষ্টি করছেন?
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news