নিজস্ব সংবাদদাতা:
বরাহনগরের জুটমিলে বিধ্বংসী আগুন এখন নিয়ন্ত্রণে। আজ দুপুর আড়াইটে নাগাদ আগুন লাগে ওই জুটিমিলে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৯টি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় লেলিহান আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা । তবে জুটমিল কর্মীদের দাবি, গোটা কারখানাটি কার্যত ক্ষতিগ্রস্থ হয়েছে। পুড়ে গেছে লক্ষাধিক টাকার সামগ্রি। এরমধ্যে অগ্নিকাণ্ড পরিদর্শনে আসেন দমকল মন্ত্রী সুজিৎ বোস। শেষ খবরে জানা গিয়েছে ‘পকেট ফায়ার’ নেভানোর কাজে ব্যস্ত রয়েছে দমকল। এইসঙ্গে চলছে ‘কুলিং’।
আগুন পুরোপুরি নেভার পর দমকল কর্মী ক্ষতিয়ে দেখে জানাবেন কেন বা কীভাবে আগুন লাগল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news