নিজস্ব সংবাদদাতা:
প্রায় এক মাস আগে (২২ নভেম্বর) চ্যানেল হিন্দুস্থান বলে দিয়েছিল সুজিত বসু মমতার মন্ত্রীসভার নয়া সদস্য হতে চলেছেন।সেকথা অক্ষরে অক্ষরে মিলে গেল আজ। তবে সেই খবরে বলা হয়েছিল সুজিত পাচ্ছেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ছেড়ে যাওয়া দমকল দফতর। অন্য দিকে নবান্নের আজকের খবর, সুজিত আবাসন দফতরের দায়িত্ব পেতে পারেন। তাও অবশ্য নিশ্চিত নয়। আগামীকাল আনুষ্ঠানিক ভাবে জানা যাবে সুজিতকে কোন বিভাগের দায়িত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হতে পারে দমকলই পেলেন।
যাই হোক, আসল কথা হল যে খবর অন্যরা আজ করে, চ্যানেল হিন্দুস্থান সেই খবর অনেক সময়েই এক মাসে আগে করে দেয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news