ওয়েব ডেস্ক:
বিজেপির আইন অমান্য ঘিরে ধুন্ধুমার হাওড়ায়। গণতন্ত্র বাঁচাও রথযাত্রায় অনুমতি না পাওয়ার ইস্যু নিয়ে বুধবার হাওড়া পুরনিগমের সামনে আইন অমান্য কর্মসূচি পালন করে গেরুয়া শিবির।
যা ঘিরে ধুন্ধুমার বেঁধে যায়। সূত্রের খবর, ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই পুলিশ আটকায় বিজেপি কর্মীদের। এরপরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। এরপরেই রাস্তায় বসে পড়েন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপের অভিযোগ, রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। গণতন্ত্র বলে এরাজ্যে কিছু অবশিষ্ট নেই।
উল্লেখ্য, বিজেপির ‘রথযাত্রা’ মামলার রায় হয়তো আগামীকাল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news