Breaking News
Home / TRENDING / রাহুলকেই প্রধানমন্ত্রী প্রার্থী করতে চান মমতা? জেনে নিন

রাহুলকেই প্রধানমন্ত্রী প্রার্থী করতে চান মমতা? জেনে নিন

ওয়েব ডেস্ক

রাহুল গাঁধীকে এখনই ‘মহাগঠবন্ধনের’ প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মেনে নিতে নারাজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এবিষয়ে মন্তব্য করার জন্য এটা সঠিক সময় নয়। নির্বাচনে জেতার পরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। মমতা বলেন, মহাগঠবন্ধনে অনেকগুলি দল রয়েছে। তিনি এককভাবে কোনও সিদ্ধান্ত নিতে পারেননা। সব দল একসঙ্গে যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নেওয়া হবে বলে মন্তব্য করেন মমতা । উল্লেখ্য, সোমবার এক অনুষ্ঠানে ডিএমকে নেতা এম কে স্ট্যালিন ‘মহাগঠবন্ধনের’ প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে রাহুল গাঁধীর নাম তুলে ধরেন। এই নাম সঙ্গে সঙ্গে খারিজ করে দেয় সমাজবাদী পার্টি, টিডিপি, তৃণমূল কংগ্রেস, এনসিপি এবং আরজেডি। এদিন মমতার মন্তব্য স্পষ্ট করে দিল তৃতীয় ফ্রন্টে প্রধানমন্ত্রী পদ নিয়ে দ্বিমত রয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *