নীল বণিক
তৃণমূলের দলিত প্রেম নিয়ে মুকুলের কটাক্ষ। নির্বাচনের আগেই বিরোধী দলের ৩৬ জন সমর্থক মারা গিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এর মধ্যে ২২ জন দলিত সম্প্রদায়ের। আর বাকি সবাই গরিব সংখ্যালঘু। রাজ্যের শাসক দল পরিকল্পিত ভাবেই গরিব দলিত, তপশিলী ও সংখ্যালঘু এলাকায় সন্ত্রাসের আবহ তৈরি করে ভোট বানচাল করার কৌশল নিয়েছে। গোসাবা, বাসন্তী, সন্দেশখালি, বসিরহাট সব জায়গাতেই বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি পুড়েছে। আর সবকিছু দেখেও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় চুপ করে বসে আছেন বলে কটাক্ষ করেন মুকুল রায়। শাসক দলের নেতারা মুখেই দলিত ও সংখ্যালঘু প্রেমের কথা বলেন। অন্য রাজ্যে সংখ্যালঘু বা দলিতরা আক্রান্ত হলে রাজ্যের শাসক দলের নেতারা রাস্তায় নামেন। কিন্তু এরাজ্যের দলিতদের প্রাণ যাওয়ায় তৃণমূল মুখে কুলুপ এঁটেছে বলে জানান তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news