Breaking News
Home / TRENDING / ইদ-মহরমে নিষ্ঠা মমতার, ১৫ আগস্ট এলেবেলে : চন্দ্র বসু

ইদ-মহরমে নিষ্ঠা মমতার, ১৫ আগস্ট এলেবেলে : চন্দ্র বসু

দেবক বন্দ্যোপাধ্যায়  

স্কুল ছাত্রদের মধ্যে দেশপ্রেম জাগরিত করার একটি উদ্যোগ নিয়েছিল কেন্দ্রীয় সরকার। স্বাধীনতা দিবসে প্রতিটি স্কুলে দেশাত্মবোধক গান, শহীদ স্মরণ, স্বাধীনতা আন্দোলন নিয়ে তৈরি সিনেমার প্রদর্শন ইত্যাদি। রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে এই উদ্যোগ খারিজ করে দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকার পাল্টা নির্দেশিকা জারি করে তিনি বলেছেন, যেমন ভাবে স্বাধীনতা দিবস পালিত হয় তেমন ভাবেই হবে। এমনকি সেদিন স্কুলে না গেলেও চলবে বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এমন ভুমিকা নিয়ে দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে। বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, রামনবমীর অনুষ্ঠান ধর্মীয় বিষয়, সেখানে তাঁর সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে আঘাত লাগার আশঙ্কা থাকতে পারে কিন্তু স্বাধীনতা দিবসে তো সেই সম্ভাবনা নেই, তাহলে তাঁর আপত্তি কোথায়?
কংগ্রেসের রশিদ আলভি মমতার পক্ষ নিয়ে পাল্টা বলেছেন, মমতা একদম ঠিক কাজ করেছেন। কে কিভাবে স্বাধীনতা দিবস পালন করবে তা নিয়ে রাষ্ট্র কেন কথা বলবে?
এই বিতর্কের মাঝখানে কে বা কারা নেতাজী সুভাষ চন্দ্র বসুর মূর্তিতে আলকাতরা লেপে দিয়েছে আর এই ঘটনা চলতি বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।
কেন্দ্রীয় সরকারের দেশাত্মবোধ উন্মেষের যে উদ্যোগ তারই পক্ষে এই ঘটনা একটি বড় উদাহরণ হিসেবে উঠে এসেছে। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে স্বাধীনতা দিবস কী আরও পাঁচটা উৎসবের মত একটা উৎসব হয়েই থেকে যাবে! শুধু একটা নির্ভেজাল ছুটির দিন? সন্ধ্যে নামতেই চটুল গান বাজিয়ে উদ্দাম নৃত্য? এই বিতর্কের আবহে বুধবার বিবৃতির বোমা ফাটিয়েছেন সুভাষ চন্দ্র বসুর ভ্রাতুষ্পুত্র, বিজেপির সর্বভারতীয় সহঃসভাপতি চন্দ্র বসু। তিনি বলেছেন, “ইদ-মহরম মুখ্যমন্ত্রী নিষ্ঠার সঙ্গে পালন করেন। কিন্তু দেশ পুজোয় তাঁর মন নেই।” চন্দ্র বসুর মতে সংখ্যালঘুদের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর নিষ্ঠা তাঁদের ভালবেসে নয় বা ইসলামের প্রতি শ্রদ্ধা থেকেও নয়। তাহলে কেন? চন্দ্রের কথায়,”শুধুমাত্র ভোট। সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী মুসলিমদের অনুষ্ঠানে নিষ্ঠা বা ভক্তির প্রদর্শন করেন।” চন্দ্র বসুর মতে মুখ্যমন্ত্রী এখনও পুরোপুরি মুখ্যমন্ত্রী হতে পারলেন না, তৃণমূলনেত্রীই রয়ে গেলেন! তাঁর কথায়, “স্বাধীনতা দিবসে সেই অর্থে ভোটের রাজনীতি নেই, তাই মুখ্যমন্ত্রী বলতে পারেন ওইদিন স্কুলে না গেলেও চলবে।”
তৃণমূলের তরফে এদিন কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে ফোনে যোগাযোগ করা যায়নি আর মন্ত্রী ও দলের সিনিয়র নেতা সুব্রত মুখোপাধ্যায় এই ব্যাপারে কিছু বলতে চাননি।

 

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *