Breaking News
Home / TRENDING / অভিনেতা থেকে নেতা হলেন সানি

অভিনেতা থেকে নেতা হলেন সানি

ভাস্কর মান্না:

 

পাকিস্তানের ভিতরে ঢুকে গুলি চালিয়ে শত্রুপক্ষকে ধূলিসাৎ করে দেওয়ার কাহিনী এখনও চোখের সামনে ভাসছে অনেকের। না! এটা কোনো নতুন সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনা নয়। এটা ‘বর্ডার’ সিনেমার এক বীর সেনার দেশের হয়ে যুদ্ধ করার কাহিনী। আর আজ এই কথাটাই মনে করিয়ে দিলেন বিজেপি নেত্রী নির্মলা সীতারামান। কারণ সে দিনের সেই অভিনেতা, আজ নেতা হয়েছেন। জল্পনা আগেই ছিল, অবশেষে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন সানি দেওল।

 

মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর দফতরে সানি দেওলকে বিজেপিতে স্বাগত জানান পীযূষ গোয়েল। সঙ্গে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামান। সব মিলিয়ে নতুন করে দেশাত্মবোধের ভাবনায় দেশবাসীকে ভাবিত করল বিজেপি। এদিন পীযূষ গোয়েল বলেন, সানি দেওল বিজেপিতে আসায় দেশবাসীর মনে নতুন ভাবনার উদয় হবে। তবে অভিনেতা থেকে নেতা হয়ে সানি দেওল বললেন, “আমার বাবা অটলজীর সঙ্গে ছিলেন। আমি মোদীজির সঙ্গে এলাম। পাঁচ বছরে মোদীজি দেশের জন্য অনেক কিছুই করেছে। মোদীজির নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে, তাই দেশের কাজ করার জন্য বিজেপিতে যোগ দিলাম।” সঙ্গে সিনেমার ডায়লগ মনে করিয়ে বলেন, “আমি কিছু বলব না, কাজ করে দেখাব।”

 

তৃতীয় দফার ভোট গ্রহণ চলছে। ঠিক এই সময় সানির বিজেপিতে যোগ দেওয়াকে অন্য চোখে দেখছে রাজনৈতিকমহল। কারণ প্রায় সব আসনেই বিজেপির প্রার্থীপদ ঘোষণা হয়ে গিয়েছে।  তাই তাঁকে কিভাবে ব্যবহার করবেন মোদী-অমিত শাহরা সেটাই এখন দেখার। তবে বিজেপি সূত্রে খবর, এখনও পর্যন্ত পাঞ্জাবের গুরুদাসপুর আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। তাই সেখানেই দাঁড় করানো হতে পারে এই তারকাকে।

 

প্রসঙ্গত, গুরুদাসপুর আসনে এর আগে বিজেপির হয়ে ৪ বার প্রতিদ্বন্দীতা করে জিতেছেন বলিউড অভিনেতা বিনোদ খান্না। তিনি মারা যাবার পর, উপনির্বাচনে আসনটি কংগ্রেসের হাতে যায়। তার উপর রাজ্যে কংগ্রেস সরকার চলেছে। তবে সেখানে এনডিএ শরিক অকালী দলের সঙ্গে দেশের বীর নায়ককে পেয়ে, বাড়তি অক্সিজেন বিজেপির পক্ষেই রয়েছে বলে অনেকে মনে করেন। তাই বিপক্ষকে পরাস্ত করতে ‘আড়াই কিলো হাত’ কতটা কাজে লাগে সেই দিকেই তাকিয়ে বিজেপি নেতৃত্ব।  

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *