Breaking News
Home / TRENDING / রাজ্যকে ১০০টি ইলেকট্রিক বাস দিচ্ছে কেন্দ্র, জানালেন মেঘাওয়াল

রাজ্যকে ১০০টি ইলেকট্রিক বাস দিচ্ছে কেন্দ্র, জানালেন মেঘাওয়াল

জয় ঘোষ

” রাজ্যকে ১০০টি ইলেকট্রিক বাস দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কোন কোন রুটে ইলেকট্রিক বাস চলবে, ত জানালে সেই রুটগুলিতে বিশেষ চার্জার পয়েন্টের ব্যবস্থা করে দেবে কেন্দ্রীয় সরকার।”বৃহস্পতিবার বিজেপির রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠকে এই খবর জানালেন, কেন্দ্রীয় ভারি শিল্প মন্ত্রকের মন্ত্রী অর্জুনরাম মেঘাওয়াল। তিনি বলেন, “এই প্রকল্পে দেশ জুড়ে ৬৪টি শহরে চালু হচ্ছে। যার মধ্যে ৫ হাজার ৫৯৫টি ইলেক্ট্রিক বাস চালু করছে কেন্দ্রীয় সরকার।”

সঙ্গে কেন্দ্রীয় সরকারের মোটর ভেহিক্যালস অ্যাক্ট যে সারা দেশেই চালু করতে হবে, তাও স্পষ্ট জানিয়েছেন মেঘওয়াল। তিনি বলেন, “মমতার আপত্তি থাকার কথা নয়। কারণ, সংসদের স্ট্যান্ডিং কমিটিতে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তখন সেই স্ট্যান্ডিং কমিটিতে তৃণমূলের লোকেরাও ছিলেন। যদি তাদের কোনও আপত্তি থাকতে, তখনই তাদের জানানো উচিত ছিল।”

দলীয় কর্মসূচি প্রসঙ্গে মেঘাওয়াল বলেন, “সেবা সপ্তাহ কর্মসূচি টানা ৭ দিন ধরে দেশ জুড়ে পালিত হবে। এই কর্মসূচি সফল করার জন্য চারজনের বিশেষ টিম তৈরি করা হয়ে। এই সেবা সপ্তাহের মনিটরিং করার জন্য। এই প্রচার আমরা বুথ ও মন্ডল স্তর পর্যন্ত পৌঁছাব। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শৈশবের ছবি দিয়ে বিশেষ প্রদর্শনী করব। ক্যান্সার হাসপাতালে আমরা ঔষধ বিতরণ করব। রাজ্যের পক্ষ থেকে তনুজা চক্রবত্তীকে রাজ্যে সেবা সপ্তাহের কনভেনরা করা হয়েছে। দেশ জুড়ে প্লাস্টিক বর্জন নিয়ে আমরা প্রচারে নামছি। প্লাস্টিক দেশ জুড়ে বর্জনের জন্য ছোট সেমিনার, বুদ্ধিজীবি দের মতামত চলবে।” গোটা সপ্তাহ জুড়ে এই কর্মসূচি করবে বিজেপি।

অর্জুনরাম মেঘাওয়াল বলেন, “বিরোধী রাজনৈতিক দল পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা করতে দেয়নি তৃণমূল। লোকসভা নির্বাচনে তৃণমূলকে বাংলার মানুষ আয়না দেখিয়েছে। এবার বিধানসভা নির্বাচনেও বাংলার মানুষ তৃণমূলকে জবাব দেবে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *