ওয়েব ডেস্কঃ
কাশ্মীর নিয়ে দু’পক্ষের দ্বন্ধের মধ্যেই বাগ ও কোটলা সেক্টরে ২ হাজার সেনা মোতায়েন করল পাকিস্তান। এই দুই সেক্টর সীমান্ত (লাইন অফ কন্ট্রোল) থেকে মাত্র ৩০ কিমি দূরে অবস্থিত। সেনা সূত্রে খবর, ওই এলাকায় পাকিস্তান সেনার সঙ্গে জঙ্গি সংগঠনগুলিরও সক্রিয়তা বেড়েছে। অর্থাৎ পাকিস্তানি সেনা ও জঙ্গি সংগঠন উভয় মিলেই যেকোনো মুহূর্তে বড় কিছু অঘটন ঘটাতে পারে। এই পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে ভারতীয় সেনা।
অন্য একটি সূত্র মারফত খবর, এই সেনার উপস্থিতিতেই জঙ্গি কার্যকলাপ চলছে রমরমিয়ে। অর্থাৎ পাকিস্তানি সেনাই সাহায্য করছে জঙ্গি সংগঠন তৈরি করতে। ইতিমধ্যে লস্কর-ই-তইবা ও জইশ-ই-মহম্মদ এর মতো জঙ্গি সংগঠনগুলো স্থানীয় যুবক ও আফগানিস্তানীদের ট্রেনিং দেওয়া শুরু করেছে।
পাকিস্তান সীমান্তে জঙ্গি কার্যকলাপ আরও বাড়াতে চাইছে এবং কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রতিবাদে যেকোন মুহূর্তে বড় কিছু ঘটাতে চাইছে। ভারতের গুজরাত সীমান্তের ওপারেও পাকিস্তান স্পেশাল ফোর্স তৈরি রেখেছে। এছাড়া ভারতীয় নিরাপত্তা রক্ষীদের উপর হামলা চালানোর জন্য আফগানিস্তানের জঙ্গি সংগঠনগুলোকে সক্রিয় করেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news