চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
প্রয়াত হলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার ডঃ সুকুমার হাঁসদা (Sukumar Hansda)। বৃহস্পতিবার সকাল ১১টা ২০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ এক সপ্তাহ যাবৎ ক্যান্সারের সমস্যা নিয়ে বাইপাসের অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তার আগে কিছুদিন সরকারি হাসপাতাল কলকাতার এসএসকেএমে চিকিৎসা চলেছিল তাঁর। কিন্তু শারীরিক অবস্থার অবনতির কারণে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মূলত প্রোস্টেটের সমস্যার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল সুকুমার হাঁসদাকে। ২০১১ সালে ঝাড়গ্রাম বিধানসভা থেকে জিতে বিধায়ক হন তিনি। রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু ২০১৬ সালে ক্ষমতায় আসার পর আর তাকে আর মন্ত্রিসভায় রাখেননি মমতা।
২০১৯ সালে লোকসভা নির্বাচনে আদিবাসী ভোটব্যাংকে ব্যাপক ধস নামে তৃণমূলের (TMC)। আর সেই সময়েই মারা যান রাজ্য বিধানসভার তৎকালীন ডেপুটি স্পিকার (Deputy Speaker) হায়দার আজিজ সফি। ভোটের পরেই তাঁকে বিধানসভার ডেপুটি স্পিকার করা হয়েছিল। কিন্তু নিজের মেয়াদ শেষে মাস চারেক আগেই প্রয়াত হলেন এই আদিবাসী চিকিৎসক নেতা। পারিবারিকভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন সুকুমার হাঁসদা। পিতা সুবোধ হাঁসদা ছিলেন ঝাড়গ্রাম লোকসভার সাংসদ। তাঁর সুবাদে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন তাঁর পিতা।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক মাসে শাসকদলের একাধিক বিধায়ক প্রয়াত হয়েছেন। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে তৃণমূল ফলতার বিধায়ক তমোনাশ ঘোষ, এগরার বিধায়ক সমরেশ দাস ও ইন্দাসের বিধায়ক গুরুপদ মেটে মারা গিয়েছেন। আগের পুরাতন কৃষ্ণনগর দক্ষিণে বিধায়ক তথা প্রাক্তন পুলিশকর্তা অবনী মোহন জোয়ারদার। গত বছরের ৩০ অক্টোবর মারা গিয়েছিলেন ফালাকাটার তৃণমূল বিধায়ক অনিল অধিকারী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news