ওয়েব ডেস্ক:
অধ্যাপক শিক্ষকদের জন্য সুখবর, একধাক্কায় কয়েকগুণ বেতন বাড়াল মোদী সরকার। বেতন বাড়ল কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অধ্যাপক ও অশিক্ষক কর্মচারীদের। জানা গিয়েছে, অধ্যাপকদের সর্বাধিক ৪০ হাজার টাকা বেতন বাড়তে চলেছে। আজ মন্ত্রিসভার বৈঠকের পরেই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা হয়।
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনেই বেতন বৃদ্ধি। শিক্ষাক্ষেত্রের কর্মীদের জন্য আরও সুখবর, বেতন বৃদ্ধির সঙ্গে মিলবে এরিয়ারও। যা ২০১৬ সালের ১ লা জানুয়ারি থেকে কার্যকর হবে।
অধ্যাপকদের সর্বাধিক বেতন বৃদ্ধি হতে পারে যখন ৪০ হাজার টাকা, তখন নীচের পদের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের ৭ হাজার টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোদী সরকারের এই ঘোষণায় উপকৃত হবেন দেশের লক্ষাধিক শিক্ষক এবং অশিক্ষক কর্মী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news